| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

হোয়াটসঅ্যাপ কলে নতুন দুই সুবিধা আসছে

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৩ ২১:৫৬:৩৭
হোয়াটসঅ্যাপ কলে নতুন দুই সুবিধা আসছে

নিজস্ব প্রতিবেদক: হোয়াটসঅ্যাপে এখন শুধু মেসেজিং বা অডিও-ভিডিও কল নয়, নতুন দুটি সুবিধা যুক্ত হতে যাচ্ছে। ব্যস্ততা বা ইন্টারনেট সংযোগের অভাবে হোয়াটসঅ্যাপ কল ধরতে না পারলে ব্যবহারকারীরা যেন পরে সহজে যোগাযোগ করতে পারেন, সেজন্য চালু হচ্ছে ‘ভয়েস মেইল’ ও ‘মিসড কল রিমাইন্ডার’।

যেভাবে কাজ করবে নতুন ফিচার দুটি

* ভয়েস মেইল: এই ফিচারের মাধ্যমে কোনো হোয়াটসঅ্যাপ কল রিসিভ না হলে স্বয়ংক্রিয়ভাবে একটি ভয়েস মেসেজ রেকর্ড করার অপশন চালু হয়ে যাবে। স্ক্রিনে থাকা 'কল এগেইন' ও 'ক্যানসেল' বাটনের মাঝে এই নতুন অপশনটি দেখা যাবে। এখানে ক্লিক করে ব্যবহারকারী সহজেই একটি ভয়েস মেসেজ রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন। প্রাপক পরে সুবিধামতো সময়ে সেই মেসেজটি শুনতে পারবেন।

* মিসড কল রিমাইন্ডার: এটি মূলত মিসড কলগুলো সহজে ট্র্যাক করার জন্য ডিজাইন করা হয়েছে। এই ফিচারটি নির্দিষ্ট সময় পরপর ব্যবহারকারীকে মিসড কলগুলোর কথা মনে করিয়ে দেবে। ফলে ব্যস্ততা শেষে বা অবসরে তিনি সহজেই মিসড কলের উত্তর দিতে পারবেন এবং যিনি ফোন করেছিলেন তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

আরও পড়ুন- মোবাইলের ডায়াল প্যাড বদলে গেল কেন, সহজ সমাধান

আরও পড়ুন- মোবাইলের ডায়াল প্যাড পরিবর্তন: আগের অবস্থায় ফিরবেন যেভাবে

বর্তমানে এই ফিচারগুলো হোয়াটসঅ্যাপের সর্বশেষ অ্যান্ড্রয়েড বেটা সংস্করণে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...