| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে চালের দাম কমছে!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৩ ২২:৪৭:৫৪
অবশেষে চালের দাম কমছে!

নিজস্ব প্রতিবেদক: নিত্যপণ্যের লাগামহীন দামের বাজারে সাধারণ মানুষের প্রধান খাদ্য চাল নিয়ে অবশেষে আশার খবর এসেছে। দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। এতে করে দেশের বাজারে চালের দাম শিগগিরই কমে আসবে বলে আশা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ভারত থেকে ৯টি ট্রাকে মোট ৩১৫ মেট্রিক টন মোটা চাল বেনাপোল বন্দর দিয়ে দেশে প্রবেশ করেছে। আমদানিকারকরা জানিয়েছেন, চালবাহী আরও কয়েকটি ট্রাক ভারতের পেট্রাপোল বন্দরে অপেক্ষায় আছে। এসব চালান দ্রুত ছাড় হলে বাজারে চালের সরবরাহ বাড়বে এবং দাম কমবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, চলতি বছরের ১৫ এপ্রিলের পর এই প্রথম চাল আমদানি শুরু হলো। এটি বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে।

ব্যবসায়ীদের ধারণা, ভারত থেকে চাল আমদানি শুরু হওয়ায় বাজারে প্রতি কেজি চালের দাম ৫ থেকে ৭ টাকা পর্যন্ত কমে যেতে পারে। এতে সাধারণ মানুষের ওপর থেকে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমবে।

এদিকে, বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানিয়েছেন, চাল দ্রুত ছাড়ের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে তা দ্রুত বাজারে পৌঁছাতে পারে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...