| ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ড. ইউনূস সরকারের সিদ্ধান্ত: ভারতের পথ বন্ধ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ২১ ১২:১১:১৪
ড. ইউনূস সরকারের সিদ্ধান্ত: ভারতের পথ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: যতই আড়ালে সতর্কতা দেওয়া হোক না কেন, ভারতের যে বার্তাগুলো বাংলাদেশ গুরুত্ব দেয় না, তা আবারও স্পষ্ট হয়ে গেল। অন্তর্বর্তী সরকারের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে এটি পুনরায় প্রমাণিত হলো। ভারতের সঙ্গে কোনো বিষয়ে আর বিন্দু পরিমাণ ছাড় না দেওয়ার পদক্ষেপের মধ্যে যোগ হলো একটি নতুন সিদ্ধান্ত।

বঙ্গোপসাগরে মাছ ধরার সময়সীমায় পরিবর্তন এনেছে বাংলাদেশ সরকার। এতদিন ধরে অভিযোগ ছিল যে, বাংলাদেশের নিষেধাজ্ঞার সময় ভারতীয় জেলেরা দেশের জলসীমা থেকে অবাধে মাছ ধরে নিয়ে যেত। এবার তাদের সেই সুবিধা বন্ধ হয়ে গেল।

মাছের বংশবিস্তার এবং টেকসই মাছ আহরণের জন্য বাংলাদেশ এবং ভারত দুটি নির্দিষ্ট সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়ে আসছিল। তবে, এবার ভারতীয়দের সুবিধা বন্ধ করে দিয়ে, বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞার সময়সীমা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, গণমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশের জলসীমায় মাছ ধরার নিষেধাজ্ঞা ছিল প্রতি বছর ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত, অর্থাৎ মোট ৬৫ দিন। অন্যদিকে, ভারতের জলসীমায় জেলেরা ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত ৬১ দিন নিষেধাজ্ঞা পালন করতেন। দুই দেশের নিষেধাজ্ঞার সময়সীমার এই পার্থক্যের কারণে জুন-জুলাই মাসে বাংলাদেশী জেলেরা এক মাসের বেশি সময় মাছ ধরা থেকে বিরত থাকতেন। আর এই সময়টাতে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবাধে মাছ ধরে নিয়ে যেত। এতে মৎস্যসম্পদ রক্ষায় বাংলাদেশের নিষেধাজ্ঞার উদ্দেশ্য ব্যাহত হতো এবং কয়েক লাখ মৎস্যজীবী পরিবার ক্ষতিগ্রস্ত হতো।

নতুন এই বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার থেকে প্রতিবছর ভারতের মতো একই সময়ে, অর্থাৎ ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বাংলাদেশের জলসীমায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকবে। সময়সীমা কমিয়ে আনার পাশাপাশি, ভারতের নিষেধাজ্ঞার সঙ্গে মিলিয়ে একই সময়ে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে মৎস্য গবেষক, মৎস্যজীবী সংগঠন, ট্রলার মালিক এবং মৎস্য ব্যবসায়ীরা। তারা আশা করছেন, এই নতুন পদক্ষেপ সমুদ্র মৎস্য খাতে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে।

বাংলাদেশের মৎস্য গবেষক, জেলে এবং ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে মিলিয়ে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়সীমায় পরিবর্তন আনার দাবি জানিয়ে আসছিলেন। তারা বলেছিলেন, বাংলাদেশে নিষেধাজ্ঞা থাকলেও ভারতে অধিক লাভ হচ্ছে, যার কারণে বাংলাদেশের মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছে। ফলে, নিষেধাজ্ঞা শেষ হলেও কাঙ্খিত মাছের দেখা মিলত না।

এখন, এই নতুন পদক্ষেপের মাধ্যমে, বাংলাদেশের মৎস্য খাতে একটি নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে।

রানি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...