| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জানুয়ারি ৩০ ১৯:২৩:৪৫
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় সুখবর

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর এসেছে অর্থ মন্ত্রণালয় থেকে। জেনারেল প্রভিডেন্ট ফান্ড (জিপিএফ) এবং কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (সিপিএফ) এর বিপরীতে জমা রাখা টাকার মুনাফা হার গত অর্থবছরের মতোই ১১ থেকে ১৩ শতাংশ রাখা হয়েছে। চলতি ২০২৪–২৫ অর্থবছরের জন্য এ হার নির্ধারণ করে আজ বুধবার অর্থ বিভাগের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ১৫ লাখ টাকার মধ্যে টাকা জমা রাখলে ১৩ শতাংশ মুনাফা পাওয়া যাবে। ১৫ লাখ ১ টাকা থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত জমা রাখলে ১২ শতাংশ এবং ৩০ লাখ ১ টাকার বেশি জমা রাখলে ১১ শতাংশ মুনাফা মিলবে।

অতীতে সরকারি কর্মচারীরা জিপিএফ এবং সিপিএফে টাকা রাখলে ১৩–১৪ শতাংশ সুদ পেতেন। তবে, ২০২১ সালের সেপ্টেম্বরে এই হার কমিয়ে ১১ থেকে ১৩ শতাংশ করা হয়, যা গত ২০২৩–২৪ অর্থবছরেও অপরিবর্তিত ছিল। বুধবার নতুন প্রজ্ঞাপন জারি করে আবারও একই সুদহার বজায় রাখা হয়েছে। তবে, সঞ্চয়পত্রের সুদ হার বর্তমানে এত বেশি নয়, সর্বোচ্চ সুদ ১২.৫৫ শতাংশ।

এছাড়া, এক সময় সরকারি কর্মচারীরা তাদের মূল বেতনের ৮০ শতাংশ পর্যন্ত জিপিএফে জমা রাখতে পারতেন। তবে ২০১৫ সালের ডিসেম্বরে অর্থ মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করে জিপিএফে জমার সীমা কমিয়ে ২৫ শতাংশে নির্ধারণ করে। রাজস্ব খাত থেকে বেতন প্রাপ্ত কর্মচারীরা জিপিএফে টাকা রাখেন, আর রাজস্ব খাতের বাইরে বেতন প্রাপ্তরা সিপিএফে টাকা রাখেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্বায়ত্তশাসিত সংস্থা এবং করপোরেশনগুলো তাদের আর্থিক সক্ষমতার ভিত্তিতে নিজস্ব বিধি অনুযায়ী মুনাফার হার নির্ধারণ করতে পারবে, তবে সর্বোচ্চ স্লাব অনুযায়ী মুনাফা হার নির্ধারণ করা হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...