ব্রেকিং নিউজ ; লাফিয়ে লাফিয়ে বাড়লো সোনার দাম
বিশ্ববাজারে হঠাৎ করে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে। গত এক সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম ৪৫ ডলারের বেশি বেড়েছে। এতে দেশের বাজারেও সোনার দাম যে কোনো সময় বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্ববাজারে বর্তমানে সোনার দাম বাড়লেও কিছুদিন আগেও বড় ধরনের দরপতন হয়েছিল। সেই সময় দেশের বাজারেও সোনার দাম কমানো হয়েছিল। সর্বশেষ গত ৩০ ডিসেম্বর এবং তার আগে ২৪ ডিসেম্বর দুই দফায় সোনার দাম কমানো হয়।
তবে সম্প্রতি বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম প্রায় ১০০ ডলার বেড়েছে। যখন দেশের বাজারে দাম কমানো হয়েছিল, তখন প্রতি আউন্স সোনার দাম ছিল ২,৫৯৯ ডলার। সেখান থেকেই দাম বাড়ার ধারা শুরু হয়। গত সপ্তাহে এই প্রবণতা আরও তীব্র হয়। ৩০ ডিসেম্বর যে সোনার দাম ছিল ২,৫৯৯ ডলার, তা এখন ২,৬৮৫.৬০ ডলারে পৌঁছেছে। অর্থাৎ, প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৮৬ ডলার, যার মধ্যে গত সপ্তাহেই ৪৫ ডলার বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে। বাজুসের এক কর্মকর্তা জানিয়েছেন, বিশ্ববাজারে সোনার দাম বাড়ায় দেশের বাজারেও দাম বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে দ্রুতই নতুন দাম ঘোষণা করতে পারে।
বিশ্ববাজারের পর্যালোচনায় দেখা যায়, গত ৩০ অক্টোবর প্রতি আউন্স সোনার দাম রেকর্ড ২,৭৮৯ ডলারে ওঠে। এই দাম বৃদ্ধির ফলে বাংলাদেশেও ২০, ২৩ ও ৩১ অক্টোবর তিন দফায় সোনার দাম বাড়ানো হয়। ৩১ অক্টোবর ভালো মানের এক ভরি সোনার দাম ১,৫৭৫ টাকা বাড়িয়ে ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকায় নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
তবে এরপরই ৩১ অক্টোবর থেকে বিশ্ববাজারে সোনার দাম কমতে শুরু করে। ১৪ নভেম্বর প্রতি আউন্স সোনার দাম কমে ২,৫৪৭.১০ ডলারে নেমে আসে। এতে দেশের বাজারেও ৫ থেকে ১৫ নভেম্বর চার দফায় ভালো মানের প্রতি ভরি সোনার দাম ৯,০১৭ টাকা কমানো হয়।
ডিসেম্বরে আবারও কয়েক দফায় সোনার দাম বাড়ানো ও কমানোর ঘটনা ঘটে। সর্বশেষ ৩০ ডিসেম্বর দেশের বাজারে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম ১,০৫০ টাকা কমিয়ে ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেটের দাম ১,০০৪ টাকা কমিয়ে ১ লাখ ৩২ হাজার ১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৮৬৩ টাকা কমিয়ে ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির সোনার দাম ৭৩৫ টাকা কমে ৯২ হাজার ৮৬৯ টাকায় নেমে আসে।
বিশ্ববাজারে সোনার দাম বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকলে দেশের বাজারেও শিগগিরই নতুন দামে সোনা বিক্রি হতে পারে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল
- এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- ২৪ আগস্ট আসছে নতুন Pulsar 125 ও 150, থাকছে বড় চমক
- হঠাৎ কিস্তিতে Hero Xtreme 125R, কারণ কী
- টানা বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা
- স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি, আরও বাড়ার ইঙ্গিত
