| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

এক লাফে বিশাল কমে গেল হজের খরচ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ৩০ ১৫:৪০:১৯
এক লাফে বিশাল কমে গেল হজের খরচ

আগামী হজের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় দুটি নতুন প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যা আগের তুলনায় খরচে কিছুটা কম। আজ বুধবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এই প্যাকেজ ঘোষণা করেন।

তিনি জানান, সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১-এর খরচ নির্ধারণ করা হয়েছে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা, আর প্যাকেজ-২-এর খরচ পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের খরচ হবে চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা। এছাড়া, এজেন্সিগুলো সাধারণ প্যাকেজের পাশাপাশি একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজও দিতে পারবে।

উল্লেখ্য, সরকারি ব্যবস্থাপনার প্যাকেজ-১-এর খরচ আগের তুলনায় এক লাখ ৯ হাজার ১৪৫ টাকা কমানো হয়েছে এবং প্যাকেজ-২-এ কমেছে ১১ হাজার ৭০৭ টাকা। গতবার সরকারি প্যাকেজে খরচ ছিল পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা এবং বিশেষ প্যাকেজের জন্য খরচ ছিল নয় লাখ ৩৬ হাজার ৩২০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজে খরচ ছিল পাঁচ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা এবং বিশেষ প্যাকেজে ছিল ছয় লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।

মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, আগামী হজ অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৫ জুন চাঁদ দেখা সাপেক্ষে। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে অংশগ্রহণের সুযোগ পাবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...