| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলো তিন দেশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ১৬ ১১:৪৮:২৩
২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলো তিন দেশ

মঙ্গলবার রাতে ফিফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে যে তিনটি দেশই বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। ফলস্বরূপ, বাছাইপর্বের ম্যাচ খেলা হলেও সেই ফলাফল বিবেচনা করা হবে না। ফলস্বরূপ, বাছাইপর্বের ম্যাচের ফলাফল বিবেচনা করা হবে না।

বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। কিন্তু এই তিন দেশের যোগ্যতা অর্জন করায় বাছাইপর্বে লেখবে ৪৫টি দেশ।

গেল বছর ডিসেম্বরে শেষ হয়েছে কাতার বিশ্বকাপ। এরই মধ্যে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ ঘোষণা করা হয়েছে।

আমেরিকা এবং মেক্সিকো প্রায় প্রতি বিশ্বকাপেই যোগ্যতা অর্জন করে। তবে কানাডার কাছে এটা দারুণ খবর। কাতারে ৩৬ বছর পর যোগ্যতা অর্জন করেছিল তারা। পরের বার নিজেদের ঘরের মাঠেই বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। মোট ১৬টি শহরে বিশ্বকাপ হওয়ার কথা রয়েছে।

যে কোনও দেশই চাইলে যোগ্যতা অর্জন পর্ব খেলতে পারে। পরের বিশ্বকাপে এমনিতেই দেশের সংখ্যা বেড়ে ৪৮ হচ্ছে। এই তিন দেশ যোগ্যতা অর্জন করায় বিশ্বকাপের জন্য ৪৫টি দেশকে লড়াই করতে হবে।

ফিফা আরও জানিয়েছে, আগামী বছরেই জানিয়ে দেওয়া হবে ২০৩০-এর বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব কে পাবে। এখনও পর্যন্ত তিনটি বিড জমা পড়েছে। উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি এবং প্যারাগুয়ে মিলে একটি বিড জমা পড়েছে। এর সঙ্গে রয়েছে স্পেন, পর্তুগাল এবং ইউক্রেনের বিড। এ ছাড়া আলাদা দেশ হিসাবে বিড দিয়েছে মরক্কো। পাল্লা ভারী ইউরোপীয় দেশের দিকেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...