| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

টি-২০ ফরম্যাটের জন্য এক নতুন পরিকল্পনায় বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ০৯ ০৯:৪৪:২৮
টি-২০ ফরম্যাটের জন্য এক নতুন পরিকল্পনায় বিসিবি

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ছাড়া বর্তমানে বাংলাদেশ জাতীয় দলে কোনো মানসম্পন্ন টি-টোয়েন্টি ক্রিকেটার নেই। যা নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারার পরও চলছে নানা আলোচনা।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন কমিটির প্রধান জালাল ইউনুস বলেছেন, টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আলাদা ক্রিকেট তৈরির পরিকল্পনা রয়েছে। টি-টোয়েন্টির চাহিদা মেটাতে নতুন খেলোয়াড় আনার পাশাপাশি, বিসিবি খেলোয়াড়দের পাওয়ার ব্যাটিংয়ের সাথে পরিচিত করার পরিকল্পনা করেছে।

তিনি বলেন, “আমরা স্বীকার করে নিয়েছি টি-টোয়েন্টিতে আমরা ভালো না। এটা স্বীকার করে নিয়েছি বলেউই তো দলে কিছু রদবদল করেছি। এটা ভালোর জন্যই করা, ইতিবাচক ভাবনা থেকে। আমাদের পরিকল্পনা অনুযায়ীই বাস্তবায়ন করতে চেয়েছিলাম। হয়তো যাদের নিয়ে চিন্তা করেছি ওরা ওরকম ফলাফল এনে দিতে পারেনি। আমরা কিন্তু হতাশ না। আমরা ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াব।”

জালাল ইউনুস বলেন, “ওদের আরও আপ-টু-ডেট করতে হবে। বেশি করে প্র্যাকটিস করাতে হবে। জিম্বাবুয়ের খেলোয়াড়দের দেখুন কীভাবে টি-টোয়েন্টি খেলছে, অনেক আক্রমণাত্মক ছিল। আমরা চাই আমাদের দলে অন্তত ৫ জন পাওয়ার হিটিং খেলোয়াড় থাকবে যারা পাওয়ারফুল শট খেলতে পারে। হুট করে অবশ্য একজনকে এমন বানাতে পারবেন না। যাদের মধ্যে আগে থেকেই এমন শট খেলার প্রবণতা আছে, তাদের আরও ট্রেইনিং দিয়ে ওই পর্যায়ের খেলোয়াড় বানানো হবে।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...