| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

শেখ হাসিনার রায়ের পর ভাইরাল কাদের মোল্লার সেই চিঠি: কী ছিল তাতে

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ নভেম্বর ১৯ ১০:৪২:২১
শেখ হাসিনার রায়ের পর ভাইরাল কাদের মোল্লার সেই চিঠি: কী ছিল তাতে

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ঘটনার পরিক্রমায় ঠিক ১১ বছর পর, ২০২৫ সালের ১৭ নভেম্বর একই ট্রাইব্যুনাল জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা করেছে।

সাবেক প্রধানমন্ত্রীর এই রায়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে আব্দুল কাদের মোল্লার হাতে লেখা একটি পুরোনো চিঠি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক এজিএস মহিউদ্দিন খান ‘অবিচার থেকে বিচার’ ক্যাপশন দিয়ে চিঠিটি শেয়ার করেছেন। এরপরই নেটদুনিয়ায় প্রশ্ন উঠেছে, আসলে কী লেখা ছিল সেই চিঠিতে?

কাদের মোল্লার চিঠির বিষয়বস্তু

মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে ‘রনি’ নামের এক ব্যক্তিকে উদ্দেশ্য করে চিঠিটি লিখেছিলেন কাদের মোল্লা। চিঠিতে তিনি নিজেকে নির্দোষ দাবি করে লিখেছিলেন:

প্রিয় রনি,যদি কখনো সময় পাও এবং তোমার ইচ্ছা হয়, তবে আমার ফাঁসির পর একবার হলেও বলো বা লিখো—কাদের মোল্লা আর কসাই কাদের এক ব্যক্তি নয়। আমার আত্মা কেয়ামত পর্যন্ত কাঁদবে, আর কসাই কাদের তখন কেয়ামত পর্যন্ত হাসবে।—কাদের মোল্লা

চিঠিটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেটিজেনদের অনেকেই মন্তব্য করছেন, ইতিহাস তার নিজস্ব গতিতে ফিরে আসে এবং প্রকৃত সত্য একসময় উন্মোচিত হয়।

কে ছিলেন এই কাদের মোল্লা

আব্দুল কাদের মোল্লা ১৯৪৮ সালে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আমিরবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পালন করেছেন এবং দৈনিক সংগ্রাম পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। রাজনীতিতে সক্রিয় থাকলেও সংসদ নির্বাচনে তিনি সফল হতে পারেননি। জামায়াতে ইসলামীর হয়ে ১৯৮৬ ও ১৯৯৬ সালে ফরিদপুর-৪ আসন থেকে নির্বাচন করে তিনি পরাজিত হন।

উল্লেখ্য, এক যুগ আগে যে ট্রাইব্যুনাল কাদের মোল্লার ফাঁসির রায় দিয়েছিল, সেই একই ট্রাইব্যুনাল এখন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সর্বোচ্চ সাজার রায় দেওয়ায় বিষয়টি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...