| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

আজকের সোনার বাজারদর: ১৮ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৮ ০০:৪১:৫০
আজকের সোনার বাজারদর: ১৮ ফেব্রুয়ারি ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দাম আরও এক দফা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর থাকছে।

এক নজরে সোনার নতুন বাজারদর (ভরিপ্রতি):

১৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।

ভ্যাট ও মজুরি সংক্রান্ত তথ্য:

সোনার এই নির্ধারিত মূল্যের সঙ্গে ক্রেতাদের অতিরিক্ত ৫ শতাংশ সরকারি ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন বা কারুকাজ অনুযায়ী মজুরিতে ভিন্নতা থাকতে পারে।

রুপার দাম অপরিবর্তিত:

সোনার দাম কমলেও বাজারে রুপার দাম বর্তমানে স্থিতিশীল রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা আগের মতোই ৬ হাজার ৩৫৭ টাকাতেই বিক্রি হচ্ছে। অন্যান্য ক্যারেটের রুপার দামেও কোনো পরিবর্তন আসেনি।

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ২৯ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ১১ বার দাম কমানো হয়েছে এবং ১৮ বার দাম বাড়ানো হয়েছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...