| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৭ ২১:৫২:২৫
নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত গঠিত বিশেষ কমিটির প্রথম সভা গত রোববার অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, এই বৈঠকে নবম পে স্কেল বাস্তবায়নের বিভিন্ন প্রযুক্তিগত ও অর্থনৈতিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর আগে সরকারের পক্ষ থেকে জাতীয় বেতন কমিশন ২০২৫, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন ২০২৫ এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর দেওয়া প্রতিবেদনগুলো পর্যালোচনা করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়।

সাবেক মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত এই কমিটিতে জনপ্রশাসন, অর্থ, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য এবং আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। কমিটি প্রতিবেদনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপের জন্য সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ জমা দেবে।

উল্লেখ্য, গত বছরের ২৭ জুলাই সরকার নবম জাতীয় বেতন কমিশন গঠন করেছিল। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন এই কমিশন গত ২১ জানুয়ারি তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। এখন কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার নতুন বেতন কাঠামো ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...