| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মন্ত্রিসভায় বড় ঘোষণা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৯ ০৯:৪৭:০২
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম মন্ত্রিসভায় বড় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি সম্পন্ন হয়। বৈঠকে প্রধানমন্ত্রী আগামী ১৮০ দিনের জন্য একটি বিশেষ রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ঘোষণা করেন এবং প্রতিটি মন্ত্রণালয়কে সেই অনুযায়ী কাজ করার নির্দেশ দেন।

আসন্ন পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বৈঠকে বেশ কিছু জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, রমজান মাসে সেহরি, ইফতার ও তারাবির নামাজের সময় যেন কোনোভাবেই বিদ্যুৎ বিভ্রাট না ঘটে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের কড়া বার্তা দিয়েছেন। একই সঙ্গে ঈদুল ফিতরে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আগাম প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন। প্রশাসনের কোনো স্তরেই স্বজনপ্রীতি বা ক্ষমতার অপব্যবহার বরদাশত করা হবে না। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড প্রবর্তনের কাজ দ্রুত শুরু করার পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণ ও নতুন শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে।

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ সাকি বলেন, সরকার শিগগিরই ১৮০ দিনের পূর্ণাঙ্গ রোডম্যাপ জাতির সামনে উপস্থাপন করবে। পাশাপাশি গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে প্রস্তাবিত গণমাধ্যম কমিশন নিয়েও কাজ শুরু করার কথা জানানো হয়েছে। বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমানও নিজ নিজ দপ্তরের কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনা গ্রহণ করেন।

সেলিম/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...