| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সৌদি আরবে কি দেখা গেছে রমজানের চাঁদ

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৭ ২১:১৭:৫৫
সৌদি আরবে কি দেখা গেছে রমজানের চাঁদ

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। দেশটির চাঁদ দেখা কমিটি বুধবার অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। গাল্ফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতও নতুন চাঁদ দেখার খবর নিশ্চিত করেছে। দেশটির প্রেসিডেন্সিয়াল কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, আমিরাতেও কাল বুধবার থেকে রোজা পালন শুরু হবে। মঙ্গলবার সন্ধ্যায় মরুর আকাশে নতুন চাঁদ উদিত হওয়ার খবর পাওয়ার পরপরই দুই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে আনন্দের আমেজ ছড়িয়ে পড়ে।

সাধারণত সৌদি আরবে রোজা শুরু হওয়ার একদিন পর বাংলাদেশে রোজা শুরু হয়। সেই হিসেবে বাংলাদেশে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা প্রবল। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...