| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

‘ফ্যামিলি কার্ডে’ নিয়ে বড় সুখবর, পাবেন যারা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১৬:৩৪:৩৬
‘ফ্যামিলি কার্ডে’ নিয়ে বড় সুখবর, পাবেন যারা

নিজস্ব প্রতিবেদক: দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে বড় পদক্ষেপ নিয়েছে নতুন সরকার। প্রাথমিকভাবে ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন জানান, এই কার্ডের মাধ্যমে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। একই সভায় তিনি স্পষ্ট করেন যে, দেশের কোনো প্রতিষ্ঠান থেকে কাউকে আইন বহির্ভূতভাবে বা মব জাস্টিসের মাধ্যমে চাকরিচ্যুত করা যাবে না। বাসস-এ ঘটে যাওয়া সাম্প্রতিক একটি ঘটনার প্রেক্ষিতে তিনি একে দুঃখজনক বলে অভিহিত করেন।

ফ্যামিলি কার্ডের ধরন নিয়ে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বলেন, এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী এই কার্ডের মাধ্যমে সুবিধাভোগীদের নগদ টাকা প্রদান করা হবে। কার্ড বিতরণের ক্ষেত্রে সমাজের হতদরিদ্র মানুষ এবং নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ইচ্ছা অনুযায়ী আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই এই কর্মসূচি পাইলট প্রজেক্ট হিসেবে চালু করা হবে। এই কার্যক্রমটি কীভাবে দেশজুড়ে সুশৃঙ্খলভাবে শুরু করা যায়, তা নিয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা করা হচ্ছে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...