| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বিডার আশিক চৌধুরী কি নতুন সরকারের দায়িত্ব পাচ্ছেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৭ ২৩:২০:৩৬
বিডার আশিক চৌধুরী কি নতুন সরকারের দায়িত্ব পাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী কি নতুন সরকারের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে থাকছেন? নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর এখন রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে সবচেয়ে আলোচিত প্রশ্ন এটি। অন্তর্বর্তী সরকারের সময় বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে তার নেওয়া বিভিন্ন উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে, যার ফলে নতুন সরকারও তাকে পাশে রাখতে চায় বলে গুঞ্জন উঠেছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে আশিক চৌধুরী নিজেই নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের সেবা করতে তার কোনো আপত্তি নেই এবং সবকিছু ঠিক থাকলে নতুন কোনো দায়িত্ব নিয়ে তিনি দেশেই থেকে যেতে পারেন।

আশিক চৌধুরী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার এরই মধ্যে অনানুষ্ঠানিক কিছু আলাপ হয়েছে। তবে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করায় আগামী দু-একদিনের মধ্যে একটি আনুষ্ঠানিক বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের পরই নিশ্চিত হওয়া যাবে তিনি নতুন মন্ত্রিসভায় থাকছেন নাকি অন্য কোনো গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী পদে যোগ দিচ্ছেন।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিডা চেয়ারম্যান বলেন, সুষ্ঠুভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত। এখন একটি দীর্ঘমেয়াদি ভিশন নিয়ে দেশ এগিয়ে যাবে। যদি অন্তর্বর্তী সরকারের মতো সততার সঙ্গে কাজ করার পরিবেশ বজায় থাকে, তবে জাতীয় স্বার্থে তিনি কাজ চালিয়ে যেতে আগ্রহী। তবে সবকিছুই নির্ভর করছে প্রধানমন্ত্রীর সঙ্গে চূড়ান্ত আলোচনার ওপর।

বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আশিক চৌধুরীর দক্ষতা কাজে লাগাতে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার তাকে বিশেষ কোনো দায়িত্ব দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...