| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

এলপি গ্যাসের ওপর ভ্যাট প্রত্যাহার: ২০ শতাংশ পর্যন্ত কমতে পারে খরচ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৯ ১০:০০:৪৭
এলপি গ্যাসের ওপর ভ্যাট প্রত্যাহার: ২০ শতাংশ পর্যন্ত কমতে পারে খরচ

নিজস্ব প্রতিবেদক: এলপি গ্যাসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭.৫ শতাংশ ভ্যাট (মূসক) এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।

এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৬ ফেব্রুয়ারি দুটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে যা আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। তবে স্থানীয় পর্যায়ের ভ্যাট প্রত্যাহার করা হলেও আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে এলপিজি আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজিত হয়, তার ওপর আর কোনো ভ্যাট থাকবে না। এর ফলে সাধারণ ভোক্তাদের ওপর এলপিজি ক্রয়ের ক্ষেত্রে আগের তুলনায় প্রায় ২০ শতাংশ ভ্যাটের বোঝা কমবে বলে আশা করা হচ্ছে।

গৃহস্থালি এবং শিল্পখাতে এলপি গ্যাসের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে বাজার স্থিতিশীল রাখতেই এই পদক্ষেপ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এই সিদ্ধান্তের ফলে বাজারে এলপিজি সিলিন্ডারের দাম কমবে এবং সাধারণ মানুষ সরাসরি এর সুফল পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...