| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী রোজার আগেই নির্বাচন দিয়ে চলে যাবো

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ১৭ ১৪:৩৫:০০
আগামী রোজার আগেই নির্বাচন দিয়ে চলে যাবো

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন যে, আগামী ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের আগেই একটি সুষ্ঠু ও নির্ভরযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন শেষ হলেই তিনি তার আগের কাজে ফিরে যাবেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে এক ভিডিও কলে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই কথোপকথনে আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা ড. ইউনূসের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "যখন পরিস্থিতি ভয়াবহ ঝুঁকির মুখে ছিল, তখন আপনি দেশকে এগিয়ে নিয়েছেন। সঠিক সময়ে সঠিক মানুষ হিসেবে আপনি দায়িত্ব নিয়েছেন।" জর্জিয়েভা অল্প সময়ে ড. ইউনূসের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে করা এই ভিডিও কলে তারা বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, আঞ্চলিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। আইএমএফ প্রধান বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল করা এবং বাজারভিত্তিক বিনিময় হার চালুর সাহসী সিদ্ধান্তের জন্য প্রধান উপদেষ্টার প্রশংসা করেন।

জবাবে ড. ইউনূস কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে, তারা যখন দায়িত্ব নিয়েছেন তখন দেশের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছিল। তিনি বলেন, "কিছু লোক আক্ষরিক অর্থেই ব্যাংক থেকে বস্তায় বস্তায় টাকা নিয়ে পালিয়ে গেছে।" আইএমএফ প্রধান ব্যাংকিং খাতে সাহসী সংস্কারের ওপরও গুরুত্ব দেন।

এসময় তারা নেপালে চলমান জেন-জি আন্দোলন এবং আসিয়ানভুক্ত হওয়ার জন্য বাংলাদেশের আগ্রহ নিয়েও আলোচনা করেন। ভিডিও কলে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদারও উপস্থিত ছিলেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...