| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

যারা কেড়েছিলো মানুষের ঘর, তারাও আজ ঘরহীন

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মে ০১ ১২:২৪:০৮
যারা কেড়েছিলো মানুষের ঘর, তারাও আজ ঘরহীন

নিজস্ব প্রতিবেদক: এ যেন প্রকৃতির এক নীরব প্রতিশোধ। যখন গোটা বিশ্ব ফিলিস্তিনের পুড়তে থাকা জমির পাশে নীরব, তখন অদৃশ্য এক শক্তি যেন জেগে উঠেছে দানবীয় আগ্রাসনের বিরুদ্ধে। ইসরাইলের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানল এখন গ্রাস করে নিচ্ছে নেতানিয়াহুর স্বপ্নের ইসরাইলকে।

যেখানে এক সময় গাজা অবরুদ্ধ করে নিষ্ঠুর দমন চালিয়েছিল সেনারা, আজ সেই ইসরাইলই অবরুদ্ধ আগুনের মধ্যে। তেলআবিব বিচ্ছিন্ন জেরুজালেম থেকে, সহস্র মানুষ হারিয়েছে তাদের ঘরবাড়ি। সেনাবাহিনী আগুন নেভাতে মরিয়া, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।

জ্বলছে ইস্তাউল ফরেস্ট, আগুন ছড়িয়ে পড়েছে দখলকৃত এলাকাগুলো—নেভেশ্যালং, মেভো হেরন, বেকোয়া, তাউজ, মেসিলাত জিয়ন—সব যেন আগুনের গহ্বরে। যেসব স্থানে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ঘর বানানো হয়েছিল, সেই ঘরগুলো আজ ছাই।

নির্মমতা, নিপীড়ন আর মানবতাবিরোধী অপরাধের জন্য প্রকৃতি যেন নিজেই বিচারকের ভূমিকা নিচ্ছে।

ফিলিস্তিনে খাদ্য, পানি বন্ধ করে দেওয়া সেই নিষ্ঠুর ইতিহাস যেন এখন উল্টো হয়ে ফিরে এসেছে তাদের উপরেই। আগুনে পুড়ছে ফসলের মাঠ, বসতি, স্মৃতি। রাস্তা বন্ধ, সহায়তা পৌঁছানো কঠিন, আর সেই আগুনে পুড়ছে ইসরাইলের দম্ভ।

জেগে উঠেছে এক অদৃশ্য শক্তি, যে শক্তি কোনো গ্যাস, বোমা বা অস্ত্র নয়—এ এক অমোঘ প্রতিক্রিয়া অন্যায়ের বিরুদ্ধে। ৩০০০ একর জমি পুড়ে ছাই হয়ে গেছে এক রাতেই। বাতাসের গতি বাড়ায় আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

বিশ্ব যখন নীরব, তখন প্রকৃতি যেন বলছে: “অন্যায়ের শেষ আছে। প্রতিশোধ আসে অবধারিতভাবেই।”

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

১০ জনের দল নিয়েও স্পেনকে রুখে দিল ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বে রোমাঞ্চকর এক লড়াইয়ে শক্তিশালী স্পেনকে ৩-২ গোলে হারিয়েছে ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...