| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

পিস টিভি বাংলা ফের চালুর জন্য সরকারকে আইনি নোটিশ

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১৩ ২১:৩৬:১৫
পিস টিভি বাংলা ফের চালুর জন্য সরকারকে আইনি নোটিশ

ডা. জাকির নায়েক পরিচালিত 'পিস টিভি বাংলা' পুনরায় চালু করার জন্য সরকারের সংশ্লিষ্টদের প্রতি একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ্জামান এই নোটিশটি পাঠান।

নোটিশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিবাদী করা হয়েছে।

২০১৬ সালের জুলাই মাসে ঢাকায় হোলি আর্টিসানে সন্ত্রাসী হামলার পর তৎকালীন আওয়ামী লীগ সরকার পিস টিভি বন্ধ করে দেয়। অভিযোগ ছিল যে, হামলাকারীদের একজন জাকির নায়েকের অনুসারী ছিল এবং তার বক্তব্যে অনুপ্রাণিত হয়েছিল।

তবে, শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৯ আগস্ট জাকির নায়েক তার ইউটিউব চ্যানেলে এক প্রশ্নোত্তর পর্বে জানান যে, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় এখনও চালু আছে এবং স্যাটেলাইট সম্প্রচার বন্ধ হয়নি। তার দাবি, বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি না থাকায় কেবল অপারেটররা এর সম্প্রচার বন্ধ রেখেছেন।

তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশে কেবল নেটওয়ার্কে সম্প্রচার চালুর প্রক্রিয়া চলমান রয়েছে এবং আবেদনও করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যেই পিস টিভি বাংলা চালু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...