| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ইউলিয়া সুভরিদেঙ্কো: জেলেনস্কির বড় রদবদল!

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১৫ ১৭:২৬:২৪
ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ইউলিয়া সুভরিদেঙ্কো: জেলেনস্কির বড় রদবদল!

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে অর্থনীতিবিদ ইউলিয়া সুভরিদেঙ্কোকে দায়িত্ব নিতে আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার (১৪ জুলাই) তিনি ৩৯ বছর বয়সী ইউলিয়াকে এই আহ্বান জানান।

ইউলিয়া সুভরিদেঙ্কো একজন অভিজ্ঞ অর্থনীতিবিদ এবং ২০২১ সাল থেকে তিনি প্রথম উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তির আলোচনায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

একই সাথে, জেলেনস্কি বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস স্যামিহালকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন। স্যামিহাল ২০২০ সালের মার্চ মাস থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে তিনিই সবচেয়ে বেশি সময় ধরে ইউক্রেনের সরকার প্রধানের পদে ছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ শেষ করার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই প্রেসিডেন্ট জেলেনস্কি এই রদবদলের পদক্ষেপ নিয়েছেন। জেলেনস্কি তার 'এক্স' (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, "আমরা ইউক্রেনের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি, ইউক্রেনীয়দের জন্য সহায়তা কর্মসূচি সম্প্রসারণ এবং আমাদের অভ্যন্তরীণ অস্ত্র উৎপাদন বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি। এই লক্ষ্য অর্জনের জন্য, আমরা ইউক্রেনের নির্বাহী শাখার রদবদল শুরু করছি। সরকার পরিচালনা করার জন্য ইউলিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে।"

এই পরিবর্তন ইউক্রেনের যুদ্ধকালীন রাজনীতিতে এক নতুন মোড় আনবে বলে ধারণা করা হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে

নিজস্ব প্রতিবেদক: যে দিনটির অপেক্ষা কেউ করতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনই এসে গেল। লিওনেল ...

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

এক নজরে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুই দশকের বেশি ...