| ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে : নাহিদ

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ১৬ ২০:২৮:৫৪
প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে : নাহিদ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, দেশের প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষ নিয়ে কাজ করছে। এমন পক্ষপাতদুষ্ট প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আজ বুধবার বিকেলে ঢাকায় সফররত মার্কিন কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ।

বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, “আমরা সংস্কার কমিশনে যেসব প্রস্তাব দিয়েছি, সেগুলো তুলে ধরেছি কূটনীতিকদের কাছে। আমরা বলেছি, আমাদের তিনটি মূল দাবি—সংস্কার, বিচার এবং গণপরিষদ নির্বাচন। এগুলো ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।”

তিনি আরো বলেন, “এখানে কসমেটিক বা সামান্য সংস্কার নয়, আমরা চাই রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার। এই পরিবর্তন ছাড়া নির্বাচনে অংশ নেওয়া হবে কি না, তা এখনো আমাদের বিবেচনায় রয়েছে।”

নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমান মাঠপর্যায়ের প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। “জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে,” বলেন তিনি।

তার ভাষায়, “আমরা দেখছি, অনেক এলাকায় প্রশাসন কার্যত বিএনপির হয়ে কাজ করছে। চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মে প্রশাসনের নিরবতা স্পষ্ট।”

তিনি বলেন, “এভাবে চলতে থাকলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হলে প্রশাসন, আমলাতন্ত্র ও পুলিশকে নিরপেক্ষ হতে হবে। না হলে, আমরা এমন নির্বাচনে অংশ নিতে পারি না।”

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন এখানে

একটু পর শুরু, আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...