| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

জামিন না পেয়ে আদালতে যা করলেন ডা. দীপু মনি

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ মার্চ ১৯ ১৪:৪০:১৯
জামিন না পেয়ে আদালতে যা করলেন ডা. দীপু মনি

নিজস্ব প্রতিবেদক: "আপা, আজ সাত দিনের রিমান্ড চেয়েছে।" এই কথা শুনে সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তার আইনজীবীকে বলেন, "যা রিমান্ড দেয়, দিক। শুনানিতে কিছু বলবে না, কিছু বলার দরকার নেই।" এরপর তার আইনজীবী জানালেন, "আপা, আমরা শুধু রিমান্ড বাতিলের আবেদন করেছি, কোনো শুনানি করব না।"

বুধবার, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে দাঁড়িয়ে এভাবেই নিজের আইনজীবীকে রিমান্ডের বিষয়ে কোনো বক্তব্য না দিতে নির্দেশ দেন ডা. দীপু মনি। এদিন সকালে দীপু মনি সহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করা হয়।

সকাল পৌনে ১০টায় পুলিশ প্রহরায় তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এরপর যাত্রাবাড়ী থানার ওবায়দুল ইসলাম হত্যা মামলায় পুলিশ দীপু মনির সাত দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানি শেষে সকাল ১০টা ২৫ মিনিটে পুলিশ প্রহরায় দীপু মনিকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়। এর আগে, ১৯ আগস্ট বারিধারা এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট বিকেল ৫টার দিকে যাত্রাবাড়ীর কাজলা পেট্রল পাম্পের সামনে আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে নির্বিচারে হাজার হাজার জনতার ওপর গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান ওবায়দুল ইসলাম। এই ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৫৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন মো. আলী।

রনি/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...