| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশে হামলা, ১৪৪ ধারা জারি

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১৬ ১৭:৩৬:৪৫
গোপালগঞ্জে এনসিপি’র সমাবেশে হামলা, ১৪৪ ধারা জারি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষ হওয়ার পরপরই দলটির গাড়িবহর ও নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুর পৌনে ৩টার দিকে শহরের পৌর পার্কে এই ঘটনা ঘটে।

হামলাকারীরা এনসিপি নেতাকর্মী ও পুলিশের গাড়ি চারদিক থেকে আটকে দিলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরবর্তীতে, এনসিপি নেতাকর্মীরা ভিন্ন পথে ঘটনাস্থল ত্যাগ করেন।

এই ঘটনার জেরে গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুজ্জামান জেলায় ১৪৪ ধারা জারি করেছেন। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, "আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা এই হামলা চালিয়েছে। এ সময় পুলিশ ও সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে।" তার দাবি, তাদের বলা হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক থাকবে, কিন্তু সমাবেশস্থলে এসে তারা ভিন্ন চিত্র দেখতে পান।

এর আগে, দুপুর পৌনে ২টার দিকে প্রায় ২০০ থেকে ৩০০ জন লাঠিসোঁটা নিয়ে এনসিপি’র সমাবেশস্থলে আসে। সেসময় মঞ্চের আশপাশে থাকা পুলিশ সদস্যরা দ্রুত আদালত চত্বরে সরে যান। এনসিপি’র নেতাকর্মীরা প্রতিরোধ গড়ার চেষ্টা করলে হামলাকারীরা মঞ্চের চেয়ার ভাঙচুর করে এবং ব্যানার ছিঁড়ে ফেলে। পরে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ ও এনসিপি নেতাকর্মীরা যৌথভাবে হামলাকারীদের ধাওয়া দেন, এবং তারা পালিয়ে যায়। এরপর এনসিপি তাদের সমাবেশ শুরু করে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: AFC U20 এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...