| ঢাকা, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

গোপালগঞ্জে রণক্ষেত্র: এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে দিনভর সহিংসতা

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ১৬ ২১:৩১:৪৮
গোপালগঞ্জে রণক্ষেত্র: এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে দিনভর সহিংসতা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আজ বুধবার গোপালগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে। দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, গোলাগুলি ও ককটেল বিস্ফোরণে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অভিযোগ উঠেছে, সকাল থেকেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শহরজুড়ে মহড়া দেয়। এনসিপির নেতাকর্মীরা শহরে প্রবেশের চেষ্টা করলে তাদের ওপর হামলা ও ভাঙচুর চালানো হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, উত্তেজিত জনতা ঢাল-তলোয়ার নিয়ে মিছিল করছে এবং বিভিন্ন স্থানে গাছ কেটে রাস্তা অবরোধ করে রেখেছে।

সকাল ১০টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং সেটি ভাঙচুর করা হয়। এই হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এর পরপরই, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িবহরেও হামলা চালানো হয়। ইউএনও এম রকিবুল হাসান নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ পৌরপার্কে এনসিপির আয়োজিত সমাবেশের মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এনসিপির অভিযোগ, আওয়ামী লীগের কর্মীরা পুলিশের সামনেই এই হামলা চালালেও পুলিশ কোনো বাধা দেয়নি। মঞ্চের সাউন্ড বক্স, মাইক, চেয়ারসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয় এবং এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

হামলার পর দুপুর ২টায় এনসিপির কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছান। সমাবেশ শেষে ফেরার পথে তাদের গাড়িবহরে আবারও হামলা চালানো হয় এবং ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

একপর্যায়ে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এনসিপি নেতাদের গাড়িবহরকে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যায়। বর্তমানে তারা সেখানেই নিরাপদে অবস্থান করছেন।

এই ঘটনায় পুরো গোপালগঞ্জ শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের দফায় দফায় হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা গেছে। বর্তমানে কারফিউ জারি আছে। সর্বশেষ তথ্য মনে ৪ জন নিহত হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

Pakistan vs Sri Lanka; (Live) দেখুন এখানে

Pakistan vs Sri Lanka; (Live) দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ...

সেমিতে খেলতে কি করতে হবে পাকিস্তানকে

সেমিতে খেলতে কি করতে হবে পাকিস্তানকে

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে আজ এক বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ...

ফুটবল

bangladesh vs china; সরাসরি দেখুন এখানে

bangladesh vs china; সরাসরি দেখুন এখানে

ক্রীড়া প্রতিবেদক: এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ পর্বের লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী ...

Bangladesh Vs China; ২ গোলে শেষ প্রথমার্ধ, সরাসরি দেখুন এখানে

Bangladesh Vs China; ২ গোলে শেষ প্রথমার্ধ, সরাসরি দেখুন এখানে

এশিয়ান কাপ ফুটবল: চীনের বিপক্ষে লড়াই করছে বাংলাদেশ, ২ গোলে পিছিয়ে প্রথমার্ধ ক্রীড়া প্রতিবেদক: দীর্ঘ ৪৬ ...