| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ ফেব্রুয়ারি ২৪ ২০:৩৯:০৪
ব্রেকিং নিউজ ; সৌদি প্রবাসীদের জন্য দুঃসংবাদ

নিজস্ব প্রতিবেদক: মরুর দেশ সৌদি আরব আজকাল প্রচণ্ড শীতের শিকার। সোমবার (২৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া শৈত্যপ্রবাহে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলে তাপমাত্রা দ্রুত কমে যাচ্ছে। আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, কিছু অঞ্চলে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যেতে পারে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আবহাওয়া ও জলবায়ু সংস্থা জানিয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত দেশটির উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে তীব্র ঠান্ডা অনুভূত হবে, যার প্রভাব মধ্যাঞ্চলেও পড়বে।

বিশেষজ্ঞদের মতে, উত্তরাঞ্চলে তাপমাত্রা ভোরের দিকে শূন্য ডিগ্রিতে নেমে যেতে পারে, এবং মধ্যাঞ্চলে তা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। জনবসতিহীন অঞ্চলে অতিরিক্ত ঠান্ডার কারণে পানিও বরফে পরিণত হতে পারে।

শৈত্যপ্রবাহের সাথে সাথে শক্তিশালী বাতাসের কারণে তাবুক, মদিনা, মক্কার উপকূলীয় এলাকা, পূর্বাঞ্চলীয় প্রদেশ, রিয়াদ এবং নাজরানেও ধূলিঝড় ও বালুঝড়ের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, সৌদির বসন্তের আগমনে শৈত্যপ্রবাহ স্বাভাবিক হলেও এবারেরটি অনেক বেশি তীব্র রূপ নিয়েছে।

এদিকে, সৌদিতে মাত্র কয়েকদিন পর শুরু হবে পবিত্র রমজান মাস। আগামী ২৮ ফেব্রুয়ারি চাঁদ দেখা গেলে ১ মার্চ থেকে শুরু হবে রমজান। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, এবারের রমজান মাসে সৌদিতে নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করবে, যা রোজাদারদের জন্য স্বস্তিদায়ক হতে পারে।

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র সাধারণ জনগণকে শৈত্যপ্রবাহের কারণে যথাযথ সতর্কতা অবলম্বন করতে এবং শীতের প্রকোপ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পরামর্শ দিয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...