| ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

অবশেষে নতুন বোর্ড সভাপতি পেলো শ্রীলঙ্কা, বাংলাদেশ কবে পাবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০৬ ১৩:১১:০৬
অবশেষে নতুন বোর্ড সভাপতি পেলো শ্রীলঙ্কা, বাংলাদেশ কবে পাবে

বিশ্বকাপের কয়েকদিন আগে এশিয়া কাপের সেমিফাইনাল খেলেছে শ্রীলঙ্কা। ফাইনালেও উঠেছে তারা। তবে ফাইনালে পুরোপুরি হতাশ দ্বীপরাষ্ট্রটি। বিশ্বকাপেও সেই হতাশার ধারা অব্যাহত ছিল। ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেও খুব বেশি কিছু করতে পারেনি তারা। সাত ম্যাচে মাত্র ২ ম্যাচে জয় পেয়েছে তারা।

এমন পরিস্থিতিতে দেশটির ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করেছেন দেশটির ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে। পুরনো কমিটি বরখাস্ত করে সাত সদস্যের নতুন অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে। শ্রীলঙ্কার হয়ে বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা দায়িত্বে রয়েছেন। দেশের ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়া আইন অনুযায়ী ক্রীড়ামন্ত্রী এই নিয়োগ দেন।

সাত সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রাক্তন সভাপতি উপালি ধর্মদাসা, অবসরপ্রাপ্ত বিচারক এসআই ইমাম, রোহিনী মারাসিংহে এবং ইরানগানি পেরেরা, আইনজীবী রাকিথা রাজাপাকসে এবং ব্যবসায়ী হিশাম জামালদিন।

কয়েক মাস ধরে শ্রীলঙ্কার ক্রিকেট প্রশাসকদের সঙ্গে ক্ষুব্ধ ছিলেন ক্রীড়ামন্ত্রী। বিশ্বকাপে ব্যাক টু ব্যাক ম্যাচে দলের হতাশাজনক পারফরম্যান্স দেখে হতাশা তুঙ্গে। তবে ভারতের বিপক্ষে ৩০২ রানের বিশাল হারের পর রানিং বোর্ড বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়।

ক্রীড়ামন্ত্রী রোশন রানাসিংহে শুক্রবার এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেটের গভর্নিং বডিকে "বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ" বলে অভিহিত করে বলেছেন, বোর্ড সদস্যদের পদত্যাগ করা উচিত। এরপরই পদত্যাগ করেন ক্রিকেট বোর্ডের সচিব মোহন ডি সিলভা। আর তার দুদিন পরই প্রকাশ্যে এল পুরো ক্রিকেট বোর্ডকে বরখাস্তের নতুন সিদ্ধান্ত।

এছাড়াও গত শুক্রবার, শ্রীলঙ্কার কোচিং স্টাফ-নির্বাচকদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। যেখানে কুশল মেন্ডিসের দলের লজ্জাজনক পারফরম্যান্স নিয়ে উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। বিশেষ করে ভারতের বিপক্ষে শোচনীয় পরাজয়ের জন্য কোচিং স্টাফ ও নির্বাচকদের কাছে যথাযথ ব্যাখ্যা দাবি করেছেন তারা।

এসএলসি প্রেরিত প্রেস রিলিজ অনুযায়ী, এসএলসি ম্যানেজমেন্ট কখনই দল গঠনে হস্তক্ষেপ করে না। তারা কোচিং স্টাফ এবং নির্বাচকদের স্বাধীনভাবে কাজ করার অনুমতি দিয়ে আসছে। তারপরও বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরে শ্রীলঙ্কার পতন এবং সেখান থেকে উত্তরণের কারণ ব্যাখ্যা করতে হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

সেপ্টেম্বরে নয়, ভারত আসতে পারে আগামী বছরের জানুয়ারিতে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের প্রস্তাবিত সফর নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম উজবেকিস্তান অনূর্ধ্ব-২০; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: AFC U20 এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ...

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচেই হার দিয়ে অভিযান শুরু করেছে ...