সিদ্ধ ডিম কতক্ষণ ভালো থাকে? ভুলভাবে রাখলেই বিপদ
নিজস্ব প্রতিবেদক: সকালের নাশতা থেকে অফিসের টিফিন, সিদ্ধ ডিম অনেকেরই পছন্দের খাবার। সহজে খাওয়া যায়, পুষ্টিগুণও বেশি। তবে সকালে সিদ্ধ করা ডিম দুপুরে খাওয়া নিরাপদ কি না, বা কতক্ষণ পর্যন্ত সিদ্ধ ডিম ভালো থাকে, তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন থাকে।
বিশেষজ্ঞদের মতে, সিদ্ধ ডিম সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে ফ্রিজে প্রায় এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। তবে সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে এর স্বাদ ও গুণগত মান কমতে শুরু করে। তাই যতটা সম্ভব টাটকা অবস্থায় খেয়ে ফেলার পরামর্শ দেওয়া হয়।
অন্যদিকে, সিদ্ধ ডিম যদি ফ্রিজে না রাখা হয়, তাহলে সর্বোচ্চ দুই ঘণ্টার মধ্যেই খেয়ে ফেলা উচিত। কারণ সাধারণ তাপমাত্রায় ডিম দ্রুত নষ্ট হতে পারে এবং এতে ব্যাকটেরিয়া জন্মানোর ঝুঁকি থাকে।
ডিম সংরক্ষণের ক্ষেত্রে তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, ৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় ডিম রাখলে সেটি বেশি সময় ভালো থাকে। তাই সিদ্ধ ডিম খোসাসহ ফ্রিজে রাখাই সবচেয়ে নিরাপদ উপায়।
তবে খোসা ছাড়ানো সিদ্ধ ডিম দীর্ঘ সময় ফ্রিজে রাখা ঠিক নয়। এতে দ্রুত গন্ধ ও স্বাদ পরিবর্তন হতে পারে, পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়তে পারে।
স্বাস্থ্য সচেতনরা বলছেন, ডিম যত টাটকা খাওয়া যায় ততই ভালো। তাই প্রয়োজনের অতিরিক্ত সিদ্ধ করে দীর্ঘ সময় রেখে না খাওয়াই সবচেয়ে নিরাপদ অভ্যাস।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
