রিকশাচালক সুজন এবার লড়বেন ভোটের মাঠে
নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের সময় রিকশা থেকে স্যালুট জানিয়ে দেশজুড়ে ভাইরাল হওয়া রিকশাচালক সুজন এবার সরাসরি নির্বাচনের মাঠে নামতে প্রস্তুত। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়নপত্র কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
জুলাই আন্দোলনের সময় সাহসিকতা ও সাধারণ মানুষের সমর্থনের প্রতীক হয়ে ওঠা এই সুজন আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দলের মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানা গেছে।
এক সাধারণ রিকশাচালকের এই রাজনৈতিক যাত্রা নতুন আলোচনার জন্ম দিয়েছে। সমাজের প্রান্তিক মানুষের পক্ষ থেকে সুজনের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার এই সিদ্ধান্ত আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে এক বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
সোহাগ/
