রোববার থেকে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
৯ মাস থেকে ১৫ বছর বয়সীদের এক মাস ধরে টিকা দেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক: আগামী রোববার (১২ অক্টোবর) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। এই কর্মসূচির আওতায় দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশু-কিশোরকে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে। এই টিকাদান কার্যক্রম টানা এক মাস ধরে চলবে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান।
আরও পড়ুন- টাইফয়েড টিকার নিবন্ধনে জটিলতা, বাদ পড়ার ঝুঁকিতে বহু শিশু
ডা. সায়েদুর রহমান জানান, সারা দেশের প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরকে এই টাইফয়েড টিকা দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, এই টিকা গ্রহণ করার ফলে টাইফয়েড জ্বরে আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
সোহাগ/
