| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ অক্টোবর ০৯ ০০:০১:০৮
ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক অধ্যাপক এবং স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার (৮ অক্টোবর) রাত ৯:৩০ মিনিটের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

ড. তোফায়েল আহমেদের জামাতা লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার জাহান গণমাধ্যমকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

যেভাবে ঘটল মৃত্যু

জানা যায়, মঙ্গলবার (৭ অক্টোবর) ড. তোফায়েল আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লক ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। বুধবার বিকেলে তাঁর হৃদযন্ত্রে রিং বসানোর জন্য অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়। অস্ত্রোপচারের সময় শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শেষ পর্যন্ত রাত সাড়ে ৯টায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

কর্ম ও পারিবারিক জীবন

ড. তোফায়েল আহমেদ তাঁর কর্মজীবনে শিক্ষাবিদ এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষা ও স্থানীয় সরকার খাতে তাঁর অবদান বাংলাদেশের জন্য অনবদ্য।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল (৯ অক্টোবর) তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেহপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে শিক্ষাবিদ ও প্রশাসনিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...