| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২৭ ২২:৫৭:৫১
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে শিশুসহ নিহত ৩১

নিজস্ব প্রতিবেদক: ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতি'র একটি জনসভায় পদদলিত হয়ে শিশুসহ কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও শত শত মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর কারুর জেলায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে 'দ্য হিন্দু' সূত্রে জানা গেছে।

নিহত ও আহতদের বিবরণ

নিহতদের মধ্যে রয়েছেন ছয়জন শিশু, নয়জন পুরুষ এবং ১৬ জন মহিলা। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী এবং ভারতীয় গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, বিজয়ের সমর্থকরা তাঁর আগমনের অপেক্ষায় ছয় ঘণ্টার বেশি সময় ধরে জমায়েত হয়েছিলেন। কিন্তু বিজয় দেরিতে পৌঁছানোর কারণে ভিড়ের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

যেভাবে ঘটল মর্মান্তিক ঘটনা

বিজয় মঞ্চে বক্তব্য দেওয়ার সময় জনতার ভিড় অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। প্রচণ্ড ভিড়ের চাপে অনেকে জ্ঞান হারাতে শুরু করলে তিনি হঠাৎ বক্তৃতা বন্ধ করে দেন এবং ভিড়ে আটকে পড়া মানুষদের পানি দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে হুড়োহুড়ি শুরু হয়ে যায় এবং বহু মানুষ পদদলিত হন।

এদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রহ্মণ্যন ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন।

উল্লেখ্য, অভিনেতা বিজয় থালাপতি ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে একটি রাজনৈতিক দল গঠন করেছেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...