| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিসিবি ঘেরাও করার হুমকি দিলেন ইশরাক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ সেপ্টেম্বর ২১ ২২:১৬:৫৫
বিসিবি ঘেরাও করার হুমকি দিলেন ইশরাক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে বিসিবি ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতা ও ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের কাউন্সিলর ইশরাক হোসেন। আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন, তামিম ইকবালসহ কয়েকজন ক্রিকেট সংগঠক এই অভিযোগ তোলেন।

ইশরাক হোসেন বলেন, বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপ বন্ধ না হলে তারা আইনি পদক্ষেপ নেবেন। প্রয়োজনে বিসিবি ঘেরাও করা হবে এবং রাজনৈতিকভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা হবে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয় যে, বিসিবি সভাপতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের ব্যক্তিরা তাদের সাংগঠনিক ক্ষমতা ব্যবহার করে জেলা ও বিভাগে নিজেদের পছন্দের কাউন্সিলর মনোনীত করার চেষ্টা করছেন। এ বিষয়ে মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিসিবির পক্ষ থেকে জেলা ও বিভাগীয় ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও দাবি করা হয়।

নির্বাচনের সময়সূচি

* ২২ সেপ্টেম্বর: কাউন্সিলর মনোনয়ন সংগ্রহ শেষে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।

* ২৫ সেপ্টেম্বর: আপত্তি গ্রহণ ও শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

* ২৬ ও ২৭ সেপ্টেম্বর: প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ।

* ২৮ সেপ্টেম্বর: মনোনয়নপত্র দাখিল, এরপর বাছাই ও তালিকা প্রকাশ করা হবে ২৯ সেপ্টেম্বর।

* ১ অক্টোবর: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

* ৬ অক্টোবর: নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...