| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

চুল দিয়ে তৈরি টুথপেস্ট: দাঁতের সুরক্ষায় সমাধান

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২৫ ০৮:৫৮:২১
চুল দিয়ে তৈরি টুথপেস্ট: দাঁতের সুরক্ষায় সমাধান

নিজস্ব প্রতিবেদন: আপনার নিজের চুল ব্যবহার করে তৈরি টুথপেস্ট দিয়ে দাঁতের সুরক্ষা সম্ভব। যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের বিজ্ঞানীরা এমনই একটি নতুন গবেষণার কথা জানিয়েছেন। তাদের মতে, চুল, ত্বক ও পশম থেকে পাওয়া কেরাটিন নামের উপাদান দাঁতের ক্ষয়ে যাওয়া এনামেল মেরামত করতে পারে।

নতুন প্রযুক্তির কার্যকারিতা

বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন, এই কেরাটিন দাঁতের ওপর লাগালে তা মুখের লালার সঙ্গে মিশে এক ধরনের সুরক্ষা স্তর তৈরি করে। এই স্তর দেখতে এবং কাজ করার ধরনে দাঁতের আসল এনামেলের মতোই। সময়ের সাথে সাথে এটি ক্যালসিয়াম ও ফসফেটের মতো খনিজকে আকর্ষণ করে দাঁতের চারপাশে একটি শক্তিশালী সুরক্ষা আবরণ তৈরি করে। এটি দাঁতকে ক্ষয় এবং স্পর্শকাতরতা থেকে রক্ষা করতে পারে।

পরিবেশবান্ধব ও যুগান্তকারী আবিষ্কার

এই গবেষণার প্রধান গবেষক সারা গামেয়া এই প্রযুক্তিকে 'দাঁতের চিকিৎসায় আমূল পরিবর্তন আনার মতো বিকল্প' বলে উল্লেখ করেছেন। তিনি জানান, এটি শুধু চুলের মতো জৈব বর্জ্য থেকে সংগ্রহ করা হয় তা নয়, বরং এটি বিষাক্ত ও কম টেকসই প্রচলিত রেজিনের প্রয়োজনও দূর করে।

কিংস কলেজ লন্ডনের সিনিয়র লেখক ড. শেরিফ এলশারকাওয়ি বলেন, "একবার দাঁতের এনামেল নষ্ট হলে তা আর ফিরে আসে না। এই নতুন বায়োটেকনোলজি ব্যবহার করে শরীরের নিজস্ব উপাদান দিয়েই তার স্বাভাবিক কার্যকারিতা ফিরিয়ে আনা সম্ভব।"

আরও পড়ুন- ডায়াবেটিস রোগীর খেজুর ও ডুমুর খাওয়া কি নিরাপদ

আরও পড়ুন- প্রতিদিন আদা খেলে যেসব জটিল রোগ থেকে মুক্তি পাবেন

এই গবেষণাটি 'অ্যাডভান্সড হেলথকেয়ার ম্যাটেরিয়ালস' জার্নালে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা মনে করেন, ভবিষ্যতে চুল কাটার মাধ্যমেই হয়তো দাঁতের এনামেল তৈরির উপাদান পাওয়া যাবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...