| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ভারতে আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ২০ ২২:০৩:৩৩
ভারতে আওয়ামী লীগের অফিস বন্ধের আহ্বান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ভারতে অফিস খুলে কার্যক্রম চালাচ্ছে—এমন খবর প্রকাশিত হওয়ার পর এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বুধবার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে।

যে কারণে এই পদক্ষেপ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এবং বিভিন্ন ফৌজদারি মামলার পলাতক আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা এখনো ভারতে অবস্থান করছেন। এর মধ্যে কয়েকজন গত ২১ জুলাই দিল্লির প্রেস ক্লাবে একটি বেসরকারি সংস্থার ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং সেখানে সাংবাদিকদের মাঝে প্রচারপত্র বিতরণ করেন। ভারতের গণমাধ্যমে এই বিষয়টি প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সরকারের উদ্বেগ

বাংলাদেশ সরকার জানিয়েছে যে, একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাকর্মীদের এ ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা। এতে শুধু বাংলাদেশ ও ভারতের পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্কই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আরও পড়ুন- ত্রয়োদশ সংসদ নির্বাচন: রোডম্যাপের খসড়া চূড়ান্ত

আরও পড়ুন- ১৫ এনসিপি নেতার একযোগে পদত্যাগ

বিবৃতিতে আরও বলা হয়, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের এই ধরনের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যা ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ওপরও খারাপ প্রভাব ফেলতে পারে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...