| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

যেসব রোগের জন্য ডাবের পানি বিষের সমান

স্বাস্থ্য ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৮ ১৬:৫৩:২৩
যেসব রোগের জন্য ডাবের পানি বিষের সমান

নিজস্ব প্রতিবেদক: ডাব একটি পুষ্টিকর পানীয় যা শরীরের ভেতর ও বাইরে যত্ন নেয়। কিন্তু সব সময় এটি সবার জন্য নিরাপদ নয়। কিছু নির্দিষ্ট রোগ বা শারীরিক অবস্থায় ডাবের পানি পান করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। আসুন জেনে নিই, কোন কোন পরিস্থিতিতে ডাবের পানি এড়িয়ে চলা উচিত।

১. ডায়াবেটিস

ডাবের পানিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ও ক্যালোরি থাকে, যা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। রক্তে শর্করার পরিমাণ বেশি হলে তা কার্ডিওভাসকুলার রোগ, স্নায়ু ও কিডনির ক্ষতি এবং চোখের সমস্যার মতো জটিলতা তৈরি করতে পারে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য প্রতিদিন ডাবের পানি পান করা একেবারেই ঠিক নয়।

২. অ্যালার্জি

ডাবের পানিতে ‘ট্রোপোমায়োসিন’ নামক একটি প্রোটিন থাকে। এটি অতিরিক্ত পরিমাণে শরীরে গেলে অ্যালার্জির সমস্যা হতে পারে। যাদের আগে থেকেই অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের ডাবের পানি না খাওয়াই ভালো।

৩. কিডনির রোগ

ডাবের পানিতে পটাশিয়ামের পরিমাণ অনেক বেশি থাকে। কিডনির সমস্যা থাকলে শরীর থেকে এই অতিরিক্ত পটাশিয়াম বের হতে পারে না, যা হার্টের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই কিডনি রোগীদের ডাবের পানি এড়িয়ে চলা উচিত।

৪. সর্দি ও কাশি

ডাবের পানি প্রকৃতিগতভাবে ঠান্ডা হওয়ায় অতিরিক্ত পান করলে সর্দি, গলা বসা বা কাশি বেড়ে যেতে পারে। ঠান্ডাজনিত অসুস্থতার সময় এটি সীমিত পরিমাণে পান করা ভালো।

৫. অস্ত্রোপচার

অস্ত্রোপচারের সময় বা পরে ডাবের পানি রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই কোনো অস্ত্রোপচারের কমপক্ষে দুই সপ্তাহ আগে থেকে ডাব খাওয়া বন্ধ করা উচিত।

৬. ওজন কমাতে চাইলে

যারা ওজন কমাতে চাইছেন, তাদের জন্য অতিরিক্ত ডাবের পানি পান করা ঠিক নয়। ডাবের পানিতে চিনির পরিমাণ কম থাকলেও এটি ক্যালোরির পরিমাণ বাড়িয়ে দেয়, যা ওজন কমানোর প্রক্রিয়ায় বাধা দিতে পারে।

আরও পড়ুন- গ্যাস্ট্রিক রোগীদের জন্য লেবুপানি কতটা নিরাপদ

আরও পড়ুন- স্যালাইন খেলে কি শরীরের দুর্বলতা কমে

পরিশেষে বলা যায়, ডাবের পানি উপকারী হলেও তা পরিমিত পরিমাণে এবং শরীরের অবস্থা বুঝে পান করা উচিত।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...