| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১৭ ২২:৪১:২০
দেশের রিজার্ভ নিয়ে বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতির জন্য আরও একটি বড় সুখবর দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, দেশের গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ীও রিজার্ভের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, যার পরিমাণ এখন ২৯ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলার।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছেন। মাত্র কয়েকদিনের ব্যবধানে রিজার্ভের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের অর্থনীতির স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ২৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি রেমিট্যান্স বা প্রবাসী আয় বাড়ার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ আগের চেয়ে অনেক বেড়েছে। বাজারে ডলারের দাম যেন হঠাৎ পড়ে না যায়, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত ডলার কিনছে। বাণিজ্যিক ব্যাংক থেকে এভাবে ডলার সংগ্রহের ফলে একদিকে যেমন রিজার্ভ শক্তিশালী হচ্ছে, অন্যদিকে ডলারের বাজারেও ভারসাম্য বজায় থাকছে।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায়গুলো বিয়োগ করে নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে রিজার্ভের এই ধারাবাহিক বৃদ্ধি আমদানির দায় মেটানো এবং দেশের আর্থিক সক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...