| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

আয়শা সিদ্দিকা

সিনিয়র রিপোর্টার

নির্বাচন নিয়ে জামায়াত-এনসিপির শর্তে বেকায়দায় বিএনপি

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৫ ০৭:৫৪:৪৮
নির্বাচন নিয়ে জামায়াত-এনসিপির শর্তে বেকায়দায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক: আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। জামায়াত ও এনসিপি'র কঠোর শর্তের মুখে পড়েছে বিএনপি। এই দুই দলের নেতারা নির্বাচনের আগে সংবিধানসহ জাতীয় সনদ বাস্তবায়ন এবং পিআর (Proportional Representation) পদ্ধতির মাধ্যমে নির্বাচন আয়োজনের দাবি তুলেছেন।

তারা হুঁশিয়ারি দিয়েছেন যে, তাদের দাবি পূরণ না হলে তারা নির্বাচনে অংশ নেবে না। তাদের সঙ্গে ইসলামী আন্দোলনসহ বেশ কিছু ইসলামপন্থী দলও একমত হয়েছে। এই পরিস্থিতিকে রাজনৈতিক বিশ্লেষকরা বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তাদের মতে, জামায়াত ও এনসিপি নির্বাচন বর্জন করলে সেই নির্বাচন তার বিশ্বাসযোগ্যতা হারাবে। এতে শুধু নির্বাচন নয়, বিএনপিও কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে।

আরও পড়ুন- নির্বাচনের আগেই পদত্যাগ করবেন আসিফ মাহমুদ

আরও পড়ুন-'নতুন মুখোশে' কি ফিরছেন শেখ হাসিনা

আরও পড়ুন- জাতীয় নির্বাচনের রোডম্যাপ আসছে আগামী সপ্তাহে

অন্যদিকে, বিএনপি এসব হুমকিকে তেমন গুরুত্ব দিচ্ছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সালাউদ্দিন আহমেদ বলেছেন, এটি শুধু রাজনৈতিক কৌশল। তাদের ধারণা, শেষ পর্যন্ত সবাই নির্বাচনে অংশ নেবে। তবে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর 'ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না'—এমন মন্তব্যে রাজনৈতিক মহলে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। বিএনপিও নিজেদের অবস্থানে অনড় থাকায় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আয়শা সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

চলছে ভারত-ব্রাজিল ম্যাচ, লাইভ দেখুন এক ক্লিকে

চলছে ভারত-ব্রাজিল ম্যাচ, লাইভ দেখুন এক ক্লিকে

নিজস্ব প্রতিবেদক: অপেক্ষার অবসান ঘটিয়ে মাঠে গড়িয়েছে ভারত ও ব্রাজিলের মধ্যকার বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক প্রীতি ...

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিড নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...