সর্বোচ্চ ৫০% পর্যন্ত দাম কমেছে, ৩৩টি ওষুধের নতুন মূল্য
নিজস্ব প্রতিবেদক: সরকারের এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে (ইডিসিএল) উৎপাদিত ৩৩টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমানো হয়েছে। সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্য কমানো হয়েছে, যার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, নিউমোনিয়া, সর্দি-জ্বর, উচ্চরক্তচাপ, গ্যাস্ট্রিক ও ব্যথার ওষুধ।
ইডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক সামাদ মৃধা জানান, ক্রয় প্রক্রিয়ায় আগের সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে। ফলে কাঁচামাল এখন কম দামে কেনা যাচ্ছে। এতে উৎপাদন খরচ ৩০ কোটি ৬৭ লাখ টাকা কমেছে এবং ৫৯ কোটি টাকার ওষুধ বেশি উৎপাদন হয়েছে। এ কারণেই ওষুধের দাম কমানো সম্ভব হয়েছে।
বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব ডা. মো. জাকির হোসেন বলেছেন, ইডিসিএল এবং বেসরকারি ওষুধ কোম্পানির মধ্যে তুলনা করা ঠিক নয়। ইডিসিএল-এর বিপণন ও গবেষণা খরচ নেই, এবং তাদের ক্রেতাও নির্ধারিত থাকে। তাই শুধু কাঁচামালের দাম কমার কারণে তারা দাম কমাতে পারলেও বেসরকারি কোম্পানিগুলোর পক্ষে তা সম্ভব নয়।
সোহাগ/
