| ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

রাতে দুধ-খেজুর খেলে কী হয়

স্বাস্থ্য ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ০২ ১৭:৪৬:২৪
রাতে দুধ-খেজুর খেলে কী হয়

নিজস্ব প্রতিবেদক: রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধের সঙ্গে দুটি খেজুর মিশিয়ে খেলে এর অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যায়। খেজুর ও দুধে থাকা পুষ্টিগুণ বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে, মন ভালো রাখে এবং শরীরের শক্তি বাড়ায়।

দুধ ও খেজুর একসঙ্গে খাওয়ার উপকারিতা:

* যৌন স্বাস্থ্য ও শুক্রাণু বৃদ্ধি: খেজুরে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট যৌন ক্ষমতা বাড়াতে এবং শুক্রাণুর সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। তাই পুরুষদের জন্য রাতে খেজুর খাওয়া খুবই উপকারী।

* হৃদরোগের ঝুঁকি কমায়: খেজুরে থাকা পটাশিয়াম ও সোডিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এটি খারাপ কোলেস্টেরল দূর করে এবং ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক। হার্টের সমস্যা থাকলে রাতে দুধ ও খেজুর ভিজিয়ে সকালে পান করা যেতে পারে।

* রক্তস্বল্পতা দূর করে: দুধ ও খেজুর উভয়ই প্রচুর পরিমাণে আয়রনে ভরপুর। একসঙ্গে খেলে আয়রনের মাত্রা আরও বাড়ে, যা মাত্র ১০ দিন নিয়মিত সেবনে রক্তস্বল্পতা দূর করতে পারে।

* ত্বকের স্বাস্থ্য ভালো রাখে: খেজুরে থাকা অ্যান্টি-এজিং বৈশিষ্ট্য ত্বকের স্থিতিস্থাপকতা ও আর্দ্রতা বজায় রাখে। এটি মেলানিন সংগ্রহ করতে বাধা দেয়, যার ফলে নারী-পুরুষ উভয়ের ত্বক ভেতর থেকে ভালো থাকে।

* হজমশক্তি ও পেট সুস্থ রাখে: খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজমশক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সাহায্য করে। এটি পেটের ক্যানসার ও আলসারের ঝুঁকিও কমায়।

* শারীরিক শক্তি বাড়ায়: কাজের চাপে শরীর দুর্বল লাগলে কয়েকটি খেজুর খেলে দ্রুত শক্তি পাওয়া যায়। দুধে থাকা অ্যামিনো অ্যাসিড সেরোটনিন উৎপাদন করে, যা স্নায়বিক উত্তেজনা কমাতে এবং মন শান্ত রাখতে সাহায্য করে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...