| ঢাকা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

ভোট কেন্দ্রে কি মোবাইল নিয়ে যেতে পারবেন; যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ০৯ ১১:০৪:৩০
ভোট কেন্দ্রে কি মোবাইল নিয়ে যেতে পারবেন; যা জানা গেল

ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতর মোবাইল নিষিদ্ধ: ইসির নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।

কাদের জন্য এই নিষেধাজ্ঞা

ইসির নির্দেশনা অনুযায়ী, ভোটের দিন ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটাররা কোনোভাবেই মোবাইল ফোন সাথে রাখতে পারবেন না। নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের এই নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মোবাইল রাখতে পারবেন যারা:

সবাইকে নিষেধাজ্ঞা দেওয়া হলেও দায়িত্ব পালনের স্বার্থে নির্দিষ্ট কিছু ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। তারা হলেন:

* ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার।

* কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ ও আনসার সদস্যরা।

* ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য।

নিরাপত্তায় নতুন প্রযুক্তি ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’

এবারের নির্বাচনে বড় চমক হিসেবে যুক্ত হয়েছে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’। ভোটকেন্দ্রে কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা দেখা দিলে এই অ্যাপের মাধ্যমে মুহূর্তের মধ্যেই রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে জানানো যাবে। এতে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হবে বলে আশা করছে কমিশন।

বডি ওর্ন ক্যামেরায় নজরদারি

প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের অংশ হিসেবে দেশের ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ‘বডি ওর্ন’ ক্যামেরা দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রতিটি কেন্দ্রের ভেতরের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে, যা স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সহায়ক হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

নিজস্ব প্রতিবেদক: দাপুটে জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ইমার্জিং দল। শুক্রবার দক্ষিণ আফ্রিকার ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

মেসির ভবিষ্যৎ নিয়ে তাপিয়ার স্পষ্ট বার্তা

মেসির ভবিষ্যৎ নিয়ে তাপিয়ার স্পষ্ট বার্তা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ফাইনালেই শেষ হয়েছে আর্জেন্টিনার। তবে পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ...

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ইংল্যান্ড ছেড়ে আজারবাইজানের ক্লাবে যাচ্ছেন হামজা চৌধুরী!

ক্রীড়া ডেস্ক: ফুটবলপাড়ায় দলবদলের বাজারে নতুন চমক সৃষ্টি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী। ...