যে কথা হলো ড. ইউনূস ও তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার, ১৩ জুন, লন্ডনের অভিজাত হোটেল ডোরচেস্টারে (বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে ৩টা ৩৫ মিনিট পর্যন্ত) এ বৈঠক হয়। বৈঠকের শুরুতেই দুই নেতার মধ্যে সৌহার্দ্যপূর্ণ কথোপকথন হয়, যা বৈঠকের পুরো পরিবেশকে আরও ইতিবাচক করে তোলে।
হোটেলের দিকে হাঁটার সময়ই একে অপরকে শুভেচ্ছা জানান দুই নেতা।ড. ইউনূস বলেন, “খুব ভালো লাগছে।”তারেক রহমান জবাব দেন, “আমারও ভীষণ ভালো লাগছে। I feel honoured.”ড. ইউনূস তখন বলেন, “আসুন, চলুন বসি।”
বৈঠকের শুরু থেকেই তাঁদের মাঝে একধরনের পারস্পরিক আন্তরিকতা লক্ষ করা যায়।শারীরিক খোঁজখবর নিতে গিয়ে ড. ইউনূস জিজ্ঞেস করেন, “আপনার শরীর কেমন? ভালো আছেন?”তারেক রহমান হেসে বলেন, “এই যাচ্ছে… কেটে যাচ্ছে।”
আলাপচারিতার এক পর্যায়ে তারেক রহমান জানান, “আম্মা (খালেদা জিয়া) আপনার জন্য সালাম পাঠিয়েছেন।”উত্তরে ড. ইউনূস বলেন, “উনি একজন অসাধারণ মানুষ।”
বৈঠকের ফাঁকে আবহাওয়া ও পরিবেশ নিয়েও তাঁদের মধ্যে কথা হয়।তারেক রহমান বলেন, “আজকের আবহাওয়াটা বেশ ভালো।”ড. ইউনূস সম্মতি জানিয়ে বলেন, “দারুণ। হোটেলটাও চমৎকার জায়গায় অবস্থিত।”তিনি আরও বলেন, “ব্রিটেনে হাঁটার দারুণ ব্যবস্থা আছে। আমি যেখানে থাকি, সেখানে পার্কে ভালো হাঁটাহাঁটি করা যায়।”
দীর্ঘ ১ ঘণ্টা ৩৫ মিনিটের এই বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি ব্যক্তিগত সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধেরও প্রকাশ ঘটে।
বৈঠকের শেষ মুহূর্তে তারেক রহমান প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে দুটি বই এবং একটি কলম উপহার দেন। ড. ইউনূস উপহারগুলো সানন্দে গ্রহণ করেন এবং তারেক রহমানকে ধন্যবাদ জানান। এরপর তারেক রহমান হোটেল ডোরচেস্টার ত্যাগ করেন।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- এসএসসি ও সমমানের খাতা চ্যালেঞ্জের ফলাফল কবে
- আজকের স্বর্ণের বাজারদর ১৮ আগস্ট ২০২৬
- সামনে ৬ দিন সরকারি ছুটি, তবে আছে দুঃসংবাদও
- বাংলাদেশে ২০৩০ সালে ২১ ক্যারেট সোনার দাম কত হতে পারে
- মাতৃত্বকালীন ভাতা ২০২৬: অনলাইনে আবেদন, শর্ত ও কত টাকা পাবেন
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
- আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- নবম পে স্কেলে বড় সুখবর, দুই ধাপে বাড়বে বেতন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৮ আগস্ট ২০২৬
- ২৪ আগস্ট আসছে নতুন Pulsar 125 ও 150, থাকছে বড় চমক
- হঠাৎ কিস্তিতে Hero Xtreme 125R, কারণ কী
- টানা বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা
- Xiaomi 18 নিয়ে বড় ফাঁস, স্ট্যান্ডার্ড মডেল আসছে ডিসেম্বরে
- এসএসসি খাতা চ্যালেঞ্জে রেকর্ড আবেদন, ফল প্রকাশ কবে
