| ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

আরব আমিরাতের যেতে ইচ্ছুক ভাইদের জন্য বিশাল সুখবর

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ এপ্রিল ২৪ ২০:৩০:২১
আরব আমিরাতের যেতে ইচ্ছুক ভাইদের জন্য বিশাল সুখবর

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে কাজ করতে আগ্রহী বাংলাদেশিদের জন্য এসেছে এক বড় সুখবর। আমিরাতে বর্তমানে প্রায় ১০ লাখ বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত থাকলেও, ভিসা সংক্রান্ত জটিলতার কারণে নতুন শ্রমিকদের সুযোগ কমে গিয়েছিল। তবে এবার সেই পরিস্থিতি বদলাতে চলেছে।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের মধ্যে ভিসা প্রক্রিয়া সহজীকরণ নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। সম্প্রতি দুবাইয়ে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীরা আমিরাতের অর্থনীতিতে গঠনমূলক ভূমিকা রাখছেন। নির্মাণ, হোটেল, সেবা ও ব্যবসা খাতে তাঁদের দক্ষতা প্রশংসিত হচ্ছে। তাই বাংলাদেশ চায়, এই মানবসম্পদ যেন আরও বড় পরিসরে আমিরাতে কাজের সুযোগ পায়। তবে কিছু ভিসা জটিলতা ও প্রশাসনিক বাধা এখনো এই প্রক্রিয়াকে ব্যাহত করছে। এ জন্য সরকার একটি দীর্ঘমেয়াদি, কার্যকর সমঝোতায় পৌঁছাতে উদ্যোগী।

প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলেটও নতুন কিছু পদক্ষেপ নিয়েছে। এখন প্রতি শুক্রবার, শনিবার ও রবিবার আমিরাতের বিভিন্ন স্থানে মোবাইল কনস্যুলার সেবা দেওয়া হচ্ছে। এতে করে দূরবর্তী এলাকার প্রবাসীরাও নিজ এলাকাতেই পাসপোর্ট নবায়ন, জন্মনিবন্ধন, দলিল সত্যায়নসহ প্রয়োজনীয় সেবা পাচ্ছেন। এতে সময় ও খরচ বাঁচার পাশাপাশি ভোগান্তিও কমেছে।

এছাড়া কনস্যুলেটে চালু করা হয়েছে একটি সহায়তা ডেস্ক, যা তথ্যবঞ্চিত ও কম শিক্ষিত শ্রমিকদের সঠিক তথ্য দিচ্ছে এবং দালালের ফাঁদে পড়া থেকে রক্ষা করছে।

বাংলাদেশ ও আমিরাতের মধ্যে একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা চলছে, যা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১.৫ বিলিয়ন ডলার। চুক্তি কার্যকর হলে এই বাণিজ্য আরও বেড়ে যেতে পারে। একইসঙ্গে আইসিটি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, পোর্ট সার্ভিস, হালাল মাংস প্রক্রিয়াকরণ ও কৃষিতে আমিরাতের বিনিয়োগ বাড়তে পারে, যা বাংলাদেশের জন্য হবে বড় সুযোগ।

সব মিলিয়ে এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে আমিরাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের পথ উন্মুক্ত হবে, ভিসা প্রক্রিয়া হবে আরও সহজ ও দ্রুত, এবং রেমিটেন্সে আসবে ইতিবাচক পরিবর্তন। একইসঙ্গে, দুই দেশের সম্পর্কও হবে আরও দৃঢ় ও গভীর।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে খবর ছড়িয়ে ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পারেদেস-মোলিনাসহ শাস্তি পেলেন ৫ জন

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পারেদেস-মোলিনাসহ শাস্তি পেলেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় কঠোর শাস্তি দিয়েছে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...