| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এমন বৃষ্টি চলবে কতদিন! জানালো আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ জুলাই ০৫ ২২:১০:৫৩
এমন বৃষ্টি চলবে কতদিন! জানালো আবহাওয়া অফিস

গত কয়েকদিন ধরেই সারা দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই ধারাবাহিকতা আগামী ৯ জুলাই পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জানিয়েছেন, এবার মৌসুমি বায়ু অন্যান্য বছরের তুলনায় কিছুটা আগেই প্রবেশ করেছে দেশে। মে মাসের শেষ দিকে ভারি বৃষ্টির মাধ্যমে বর্ষার আগমন ঘটে। তবে জুন মাসে বৃষ্টিপাত হয়েছে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। যেখানে জুনে গড়ে ৪৫০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা, সেখানে এবার তা হয়েছে প্রায় ১৯ মিলিমিটার কম।

তিনি আরও জানান, সাধারণত জুলাই মাসেই দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়—গড়ে ৫০০ মিলিমিটারের বেশি। গেল কয়েক বছর জুলাই মাসে গরম ও তাপপ্রবাহ ছিল তীব্র, তবে এবার পরিস্থিতি তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। ৯ জুলাই পর্যন্ত বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রতি বছর বঙ্গোপসাগরে গড়ে ৭১৪টি লঘুচাপ সৃষ্টি হয়, যার মধ্যে বেশিরভাগ—প্রায় ৪৬৬টি—সৃষ্ট হয় জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে। এবারের জুলাই মাসেও সাগরে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে, তবে সেগুলো থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা খুবই কম।

তবে লঘুচাপ ও মৌসুমি বায়ুর মিলনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এদিকে, পুরো মাসজুড়ে বৃষ্টি চললেও আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কিছু অঞ্চলে মাঝেমধ্যে মৃদু তাপপ্রবাহ অনুভূত হতে পারে। এ সময়ে দেশের তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...