| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

নির্বাচনের রোডম্যাপ এই সপ্তাহেই: ইসি সচিব

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৮ ২১:৩৮:২৩
নির্বাচনের রোডম্যাপ এই সপ্তাহেই: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনের জন্য একটি খসড়া রোডম্যাপ (পথনকশা) তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। কমিশনের অনুমোদন পেলে এ সপ্তাহেই এটি জনসমক্ষে প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করছেন ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

আজ সোমবার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এই তথ্য জানান।

তিনি বলেন, ইসির মাসিক সমন্বয় সভায় ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। ভোটকেন্দ্রের সংখ্যা বাড়বে না, তবে যুক্তিসংগত কারণে যদি প্রয়োজন হয়, তবে সংখ্যা বাড়ানো যেতে পারে। তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ করার কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে তিনি জানান। বর্তমানে ইসি ভোটকেন্দ্রের ভেতরের ব্যবস্থাপনার ওপর জোর দিচ্ছে।

সংসদীয় সীমানা নির্ধারণ ও আইনশৃঙ্খলা

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করার মতো কোনো কারণ এই মুহূর্তে নেই বলে মন্তব্য করেন ইসি সচিব। তিনি বলেন, “আমরা আমাদের বিষয়গুলো গুছিয়ে নিচ্ছি। যারা আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িত, তারা তাদের কাজ করছেন। আমাদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে।”

এছাড়াও, তিনি জানান যে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের খসড়া নিয়ে যেসব আপত্তি এসেছে, সেগুলোর শুনানি ২৪ আগস্ট থেকে শুরু হবে। টানা চার দিনের শুনানির পর এটি চূড়ান্ত করা হবে। ইসি ৮৩টি আসনের খসড়া নিয়ে দাবি ও আপত্তি পেয়েছে।

ইসি সচিব মনে করেন, এই মুহূর্তে উদ্বেগের কোনো যুক্তিসংগত কারণ নেই।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...