| ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩

ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ 'এ' দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৭ ১৯:০৭:২২
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ 'এ' দল

নিজস্ব প্রতিবেদক: প্রথম দুই ম্যাচে টপ অর্ডারের পারফরম্যান্স ছিল আশাব্যঞ্জক, কিন্তু আজ পার্থ স্কচার্সের বিপক্ষে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারল না বাংলাদেশ 'এ' দল। টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় আফিফ হোসেনের একার লড়াইও যথেষ্ট হলো না।

ডারউইনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১২৩ রান। দলের পক্ষে ব্যতিক্রম ছিলেন কেবল আফিফ হোসেন। তার অপরাজিত ৪২ রানের ইনিংসের সুবাদেই একশ’র গণ্ডি পেরোয় বাংলাদেশ। আফিফ ছাড়া উল্লেখযোগ্য রান এসেছে শুধু রাকিবুলের ব্যাট থেকে, যিনি করেছেন ১৬ রান।

আরও পড়ুন- এশিয়া কাপে পাকিস্তান দলে বড় চমক, নেই বাবর-রিজওয়ান

১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগ পেতে হয়নি পার্থ স্কচার্সকে। ১৮ ওভারে ৫ উইকেট হারিয়েই তারা জয়ের বন্দরে পৌঁছে যায়। ফলে পার্থের কাছে এই ম্যাচে হার স্বীকার করতে হয় বাংলাদেশকে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে যে মাঠে অস্ট্রেলিয়ার ...

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে শুধু সিরিজেই ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...