| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান শাহীনস-বাংলাদেশ: ব্যাটে ঝড় তুলল নাফে-ইয়াসির

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৪ ১৭:৩৭:২৭
পাকিস্তান শাহীনস-বাংলাদেশ: ব্যাটে ঝড় তুলল নাফে-ইয়াসির

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার ডারউইনে পাকিস্তান শাহীনসের বিরুদ্ধে বাংলাদেশের 'এ' দলের বোলাররা রীতিমতো চাপে পড়েছিল। পাকিস্তানের দুই ওপেনার খাওয়াজা নাফে ও ইয়াসির খান শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন।

টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানি তরুণরা যেন রানের বন্যা বইয়ে দিচ্ছিল। মাত্র ৫.১ ওভারে দলের স্কোর ৫০ এবং পাওয়ার প্লেতে ৬৯ রান তুলে তারা। দুই ওপেনারের ১১৮ রানের জুটি শেষ পর্যন্ত ভাঙে ১২তম ওভারে। নাফে ৩১ বলে ৬১ এবং ইয়াসির ৪০ বলে ৬২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

তাদের বিদায়ের পর বাংলাদেশের বোলাররা কিছুটা লাগাম টানতে পারলেও, পাকিস্তানের আগ্রাসী ব্যাটিং থামানো যায়নি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেটে ২২৭ রানের বিশাল সংগ্রহ করে পাকিস্তান। এখন বাংলাদেশের সামনে কঠিন এক লক্ষ্য - ২০ ওভারে ২২৮ রান করতে হবে জিততে হলে। অধিনায়ক নুরুল হাসান সোহান, আফিফ হোসেনদের ওপর এখন সবার চোখ।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...