| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান কাপে বাংলাদেশসহ ১২ দল, নিশ্চিত হলো মূল পর্ব

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১২ ১৭:১৫:৫৫
এশিয়ান কাপে বাংলাদেশসহ ১২ দল, নিশ্চিত হলো মূল পর্ব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নারী ফুটবলে এখন সাফল্যের জোয়ার বইছে। সিনিয়র দলের পর এবার অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলও এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রথমবারের মতো জাতীয় এবং বয়সভিত্তিক উভয় দলই একই সময়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করল। আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

সম্প্রতি মিয়ানমারে জাতীয় নারী ফুটবল দল এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করে দেশে ফেরে। এরপর গত রোববার (১০ আগস্ট) অনূর্ধ্ব-২০ নারী দলের সামনে ছিল বড় চ্যালেঞ্জ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলের বড় ব্যবধানে হেরে যাওয়ায় তাদের মূল পর্বে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। কিন্তু তাদের ভাগ্য খুলে যায় যখন একই রাতে লেবানন ৮-০ গোলের ব্যবধানে হেরে যায়। এর ফলে গ্রুপ রানার্সআপ দলগুলোর মধ্যে শীর্ষ তিনে থেকে বাংলাদেশ মূল পর্বে জায়গা করে নেয়।

আরও পড়ুন-হেরেও যে সমীকরণে এশিয়ান কাপে বাংলাদেশ

আরও পড়ুন-দক্ষিণ কোরিয়ার কাছে হারলেও বড় সুসংবাদ পেল বাংলাদেশ

এই প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের সঙ্গে আরও যে ১১টি দল খেলবে, সেগুলো হলো: আয়োজক দেশ থাইল্যান্ড, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, চীন, জাপান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান এবং চাইনিজ তাইপে।

আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিলের মধ্যে এই ১২টি দল তিনটি গ্রুপে ভাগ হয়ে এশিয়ান কাপে লড়বে। তবে এখনো টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়নি।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...