| ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভোটার নাম্বার বের করুন এক ক্লিকে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ ফেব্রুয়ারি ১২ ১০:৫০:০৯
ভোটার নাম্বার বের করুন এক ক্লিকে

নিজস্ব প্রতিবেদক: আজ ১২ ফেব্রুয়ারি, সারাদেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আপনি কি এখনো আপনার ভোটকেন্দ্র বা ভোটার নম্বর জানেন না? ভোটারদের এই সমস্যা সমাধানে নির্বাচন কমিশন (ইসি) চারটি অত্যন্ত সহজ ও আধুনিক উপায় চালু করেছে। নিচে দেওয়া পদ্ধতিগুলো অনুসরণ করে ঘরে বসেই জেনে নিন আপনার প্রয়োজনীয় তথ্য।

১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ

আপনার স্মার্টফোনে গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ডাউনলোড করুন। এটিই কেন্দ্রের তথ্য জানার সবচেয়ে দ্রুত মাধ্যম।

* অ্যাপটি ওপেন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অপশনটি বেছে নিন।

* ভোটকেন্দ্র খুঁজুন বাটনে ক্লিক করে আপনার এনআইডি নম্বর ও জন্মতারিখ দিন।

* এখানে আপনার ভোটার নম্বর, ক্রমিক নম্বর এবং ম্যাপসহ কেন্দ্রের অবস্থান দেখতে পাবেন।

ভোটার নাম্বার বের এখানে ক্লিক করুন-

২. সরাসরি কল করুন ১০৫ নম্বরে

যেকোনো মোবাইল ফোন থেকে সরাসরি ১০৫ নম্বরে কল করেও কেন্দ্রের তথ্য পাওয়া যাবে।

* কল করার পর কাস্টমার কেয়ার প্রতিনিধির সঙ্গে কথা বলতে ৯ চাপুন।

* আপনার এনআইডি নম্বর ও জন্মতারিখ বললে প্রতিনিধি আপনাকে কেন্দ্রের নাম ও ভোটার নম্বর জানিয়ে দেবেন।

* এই সেবাটি আজ রাত ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে চালু থাকবে।

৩. সহজ এসএমএস (SMS) পদ্ধতি

স্মার্টফোন বা ইন্টারনেট না থাকলে সাধারণ মোবাইলে মেসেজ পাঠিয়েও তথ্য পাওয়া সম্ভব।

* ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন: PC <স্পেস> আপনার এনআইডি নম্বর।

* পাঠিয়ে দিন ১০৫ নম্বরে।

* ফিরতি মেসেজেই আপনার ভোটকেন্দ্র ও ভোটার নম্বর পৌঁছে যাবে আপনার ফোনে।

৪. ইসির অফিসিয়াল ওয়েবসাইট

ল্যাপটপ বা মোবাইলের ব্রাউজার থেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট (ecs.gov.bd) ব্যবহার করেও তথ্য সংগ্রহ করা যাবে।

* ওয়েবসাইটে গিয়ে ভোটকেন্দ্র মেনুতে ক্লিক করুন।

* এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে সার্চ করলে আপনার কেন্দ্রের বিস্তারিত ঠিকানা চলে আসবে। এমনকি গুগল ম্যাপের সাহায্যে কেন্দ্রটি কত দূরে এবং যাওয়ার পথও দেখে নিতে পারবেন।

ভোট দেওয়া নাগরিক অধিকার ও দায়িত্ব। তাই দেরি না করে এখনই নিজের কেন্দ্রটি নিশ্চিত করুন এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করুন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...