| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নায়িকাদের ব্যক্তিগত জীবন পর্দায় আনছেন রুনা খান

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৮ ২১:৫১:৫১
নায়িকাদের ব্যক্তিগত জীবন পর্দায় আনছেন রুনা খান

নিজস্ব প্রতিবেদক: দর্শকদের জন্য নতুন এক চমক নিয়ে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। তিনি এবার অভিনয় করছেন পরিচালক আলী জুলফিকার জাহেদী পরিচালিত নতুন সিনেমা ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’-তে, যেখানে তিনি একজন চিত্রনায়িকার ভূমিকায় হাজির হবেন।

রুনা খান জানান, এই চরিত্রটি তার জন্য বেশ চ্যালেঞ্জিং। তিনি এমন চরিত্রে কাজ করতে চান যেখানে বাস্তবতার ছোঁয়া থাকে। এই সিনেমার মূল বিষয়বস্তু হলো একজন তারকার ব্যক্তিগত জীবনের অজানা গল্প। রুনা বলেন, "নায়িকাদের সবাই কেবল পর্দার চরিত্রেই দেখেন। তাদেরও যে আলাদা ব্যক্তিগত জীবন আছে, সেই অন্দরমহলের গল্পই উঠে আসবে এই ছবিতে।"

দীর্ঘ প্রায় ১৮ বছর পর রুনা খান আবারও এমন একটি ভিন্নধর্মী চরিত্রে নিজেকে আবিষ্কার করতে যাচ্ছেন। ২০০৭ সালে তিনি একটি টেলিফিল্মে প্রিন্সেসের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি জানান, চরিত্রটি ফুটিয়ে তুলতে তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন এবং দর্শকের ভালো লাগাটাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

আরও পড়ুন- বঙ্গবন্ধুকে নিয়ে শাকিব খানের পোস্ট মুহূর্তে ভাইরাল

আরও পড়ুন- টাকার বিনিময়ে ১৫ আগস্ট নিয়ে তারকাদের পোস্ট: ব্যাংক স্টেটমেন্টটি ভুয়া

পরিচালক জানিয়েছেন, ছবিটির শুটিং এই বছরের শেষ দিকে শুরু করার পরিকল্পনা রয়েছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...