| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

সোহাগ আহমদে

সিনিয়র রিপোর্টার

অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন জাবেদ পাটোয়ারী: নতুন তথ্য

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৫ আগস্ট ১৭ ০৮:৫৪:২৮
অসমাপ্ত আত্মজীবনী লিখেছেন জাবেদ পাটোয়ারী: নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক: ২০১২ সালে প্রকাশিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’। বইটির ভূমিকায় তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা দাবি করেছিলেন—শেখ মুজিবের লেখা চারটি খাতা ঘেঁটে সম্পাদনা ও সংশোধনের পর এই গ্রন্থ প্রকাশিত হয়। এতে উঠে আসে পাকিস্তান আন্দোলন, ভাষা আন্দোলনসহ পাকিস্তানি শাসকগোষ্ঠীর নানা চক্রান্ত ও রাজনৈতিক ঘটনার বিবরণ। দীর্ঘ সময় ধরে শেখ হাসিনা বইটির বিভিন্ন অংশ উদ্ধৃত করে নেতাকর্মীদের শিক্ষাগ্রহণের আহ্বান জানাতেন।

কিন্তু সম্প্রতি পুলিশ বিশেষ শাখা (এসবি) সূত্রে পাওয়া নথিতে প্রকাশিত হয়েছে এক চাঞ্চল্যকর তথ্য। নথি অনুযায়ী, ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকৃতপক্ষে লিখেছেন সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী এবং তার নেতৃত্বে কাজ করা ১২৩ সদস্যের একটি বিশেষ দল। বিশেষ শাখার প্রধান থাকাকালে শেখ হাসিনার ঘনিষ্ঠতা ও আনুগত্য নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল বলে দাবি করা হচ্ছে।

এমনকি অভিযোগ রয়েছে, আত্মজীবনী রচনার কাজ শেষে ওই ১২৩ জনকে পুরস্কারস্বরূপ রাজধানীর ধানমন্ডি, বসুন্ধরা ও মিরপুর এলাকায় কোটি টাকার ফ্ল্যাট এবং নগদ এক কোটি টাকা করে দেওয়া হয়। এ পুরো কার্যক্রমের তত্ত্বাবধান করেছিলেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান।

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সরকারি একটি সূত্র জানায়, গত ৫ আগস্ট সৌদি আরবে রাষ্ট্রদূতের পদ থেকে তাকে প্রত্যাহার করে দেশে ফিরতে বলা হলেও তিনি সরাসরি যুক্তরাষ্ট্রে চলে গেছেন।

সাবেক আইজিপি নুরুল হুদা এ বিষয়ে বলেন, “যেহেতু এমন অভিযোগ উঠেছে, অবশ্যই এর তদন্ত হওয়া দরকার। যদি প্রমাণিত হয় যে সরকারি কর্মকর্তা হিসেবে তিনি রাষ্ট্রীয় তহবিল ব্যবহার করে কাউকে বা নিজেকে লাভবান করেছেন, তবে এটি গুরুতর অপরাধ।”

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাও এ ঘটনাকে দুর্নীতির শামিল বলে মন্তব্য করেছেন। তার মতে, এসবি থেকে সংশ্লিষ্ট নথি গায়েব করে দেওয়া হয়েছে, যা দুদকের তদন্তের বিষয়। ১৯৪৭ সালের দুর্নীতি দমন আইনের ৫(২) ধারা অনুযায়ী এটি স্পষ্ট অপরাধ।

এদিকে সাবেক পুলিশপ্রধান চৌধুরী মামুন এক জবানবন্দীতে সম্প্রতি দাবি করেছেন—২০১৮ সালের বিতর্কিত “রাতের ভোট” অনুষ্ঠিত হয়েছিল জাবেদ পাটোয়ারীর প্রত্যক্ষ পরামর্শেই।

সোহাগ আহমেদ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...